শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

বটিয়াঘাটায় খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার নির্বাচন অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৮৩ Time View

 

বিশেষ প্রতিনিধি খুলনা

বটিয়াঘাটা উপজেলায় খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ডিলার নির্বাচন লটারির মাধ্যমে সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের উদ্যোগে বুধবার (১৩ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ উন্মুক্ত লটারির আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি এবং লটারি পরিচালনার দায়িত্বে ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বাদল বিশ্বাস। অনুষ্ঠানে উপজেলার সাতটি ইউনিয়নের জন্য খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার নির্বাচিত করতে এই লটারি অনুষ্ঠিত হয়।

লটারি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী গৌতম কুমার মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, ৭নং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কৌশিক পাল, সমাজসেবক সমীর কুমার রায়, বিএনপি নেতা মোল্লা ইমরান আহমেদ, রুহুল মোমেন লিটন, পলাশ মহালদার, মোঃ এরশাদ শেখ, আমিনুল ইসলাম সজীব, মিল্টন খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উন্মুক্ত ও স্বচ্ছ পদ্ধতিতে ডিলার নির্বাচনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকলে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় ও দুস্থ জনগণের মাঝে ন্যায্যমূল্যে খাদ্যপণ্য পৌঁছে দিতে এ ধরনের পদক্ষেপকে সময়োপযোগী ও কার্যকর বলেও মন্তব্য করেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102