মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায়

নারীদের উষ্ণ বুকে ঘুমিয়ে থাকে ইতিহাস

Coder Boss
  • Update Time : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৮৬ Time View

 

লেখক: শেখ সাইফুল ইসলাম কবির

নারীদের উষ্ণ বুকে ঘুমিয়ে থাকে ইতিহাস,
যেখানে রাতের গভীরে বাজে সন্তানের নিঃশ্বাস।
সেই বুকে জেগে ওঠে প্রেম,
যেখানে ভাঙা হৃদয়ও পায় নতুন ছন্দের ঋম।

ওই উষ্ণ বুক শুধু শরীরের তাপ নয়,
তা আশ্রয়, আরাম, নির্ভরতার ক্ষয়।
যেখানে ক্লান্ত প্রেমিক ফিরে আসে নিশ্চুপ,
যেখানে যুদ্ধ শেষে যোদ্ধার চোখে আসে সুপ্ত সুখ।

নারীদের উষ্ণ বুকে জন্ম নেয় ভোর,
সেখানে আঁচল হয় ঘাম মুছানোর কর।
তারা দেয় সাহস, দেয় আশ্বাস,
দেয় নিঃস্ব জীবনে জীবনের প্রকাশ।

এই বুকে কান্না আছে, হাসিও লুকায়,
এই বুকে আত্মোৎসর্গ ধীরে ধীরে ঢুকে যায়।
এ বুকে আছে হাজার কবিতা,
যা পুরুষেরা বোঝে না, কেবল পড়ে গদ্য লেখা।

তাই নারীদের উষ্ণ বুকে
লজ্জা নয়—
আছে গর্ব, আছে প্রেম,
আছে মানুষের প্রথম ও চিরকালীন ভরসা।

 

লেখক: শেখ সাইফুল ইসলাম কবির।
চেয়ারম্যান জাতীয় মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটি ঢাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102