রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বালিকা ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন থানচি বালিকা উচ্চ বিদ্যালয়

Coder Boss
  • Update Time : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ২৬২ Time View

 

থানচি (বান্দরবান) প্রতিনিধি

বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) আয়োজনে, ডিয়াকোনিয়া বাংলাদেশ সহযোগীতায়, নারীদের জাগিয়ে তুলতে বান্দরবানের থানচিতে উপজেলা পর্যায়ে স্কুল ভিত্তিক বালিকা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল ৪টায় উপজেলার নতুন মিনি স্টেডিয়ামে থানচি সরকারি উচ্চ বিদ্যালয় বনাম থানচি বালিকা উচ্চ বিদ্যালয় মধ্যকার ৩ দিনব্যাপী উপজেলা পর্যায়ে স্কুল ভিত্তিক বালিকা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

কোন বিশৃঙ্খলা ছাড়া শান্তিপূর্ণভাবে
উভয় পক্ষের খেলোয়াড়রা দারুনভাবে খেলে উভয় পক্ষের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্ধারিত ৬০ মিনিট খেলার শেষে শক্ত প্রতিপক্ষ থানচি সরকারি উচ্চ বিদ্যালয়কে ০-১ গোলে হারিয়ে থানচি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

খেলার শেষে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, বালিকা ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনকেএস এনজিও উপ পরিচালক উবানু মারমা, থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, থানচি প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ নিজাম উদ্দিন, বিএনকেএস এনজিও ফোকাল পার্সন ও প্যারামেডিক উবাথোয়াই মারমা ও সাংবাদিক বৃন্দ।

এসময় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের উদ্দেশে ইউএনও বলেন, দুই দলের খেলোয়াড়রা দারুনভাবে খেলেছে। ছেলেদের পাশাপাশি বালিকাদের এড়িয়ে আসার উচিত। বিএনকেএস এনজিও কে ধন্যবাদ জানাচ্ছি এভাবে নারীদের জাগিয়ে আসার সুযোগ করে দেয়ার জন্য।

ইদানিং উদ্বোধন হওয়ার নতুন মিনি স্টেডিয়ামে প্রথমবারের মতো বালিকা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিতব্য ফাইনাল খেলা উপভোগ করতে আসা শত শত সাধারণ দর্শক ও স্কুল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। খেলার পরিচালনায় দায়িত্ব পালনকারী রেফারি পরিষদে প্রধান রেফারি মংপ্রু মারমা, সহকারী রেফারি অনিল ত্রিপুরা, পলাশ মল্লিক ও উথোয়াইন শুয়ে মারমা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102