শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

বটিয়াঘাটার জয়পুর বাজারে জামায়াতে ইসলামের পথসভা অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১১৭ Time View

 

বিশেষ প্রতিনিধি খুলনা

খুলনার বটিয়াঘাটা উপজেলার জয়পুর বাজারে রবিবার এক শান্তিপূর্ণ ও সফল পথসভা অনুষ্ঠিত হয়েছে জামায়াতে ইসলামের আয়োজনে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-০১ আসনের এমপি প্রার্থী ও বটিয়াঘাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ শেখ আবুল ইউসুফ।

পথসভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার আব্দুল হাই বিশ্বাস, যুব বিভাগের নেতা মোঃ আরিফ বিল্লাহ, ৫ নং ভান্ডারকোট ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক মাস্টার মোঃ ইকরামুল হক, সহ-সভাপতি মোঃ নাঈম মোল্লা এবং ভান্ডারকোট ইউনিয়নের কর্মী মাওলানা মোঃ হেলাল উদ্দিনসহ জামায়াতে ইসলামের অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় দেশ ও জাতির বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক স্থিতিশীলতা এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন আমির সাহেব মাওলানা মোঃ শেখ আবুল ইউসুফ। তিনি বলেন, “দেশে ন্যায়বিচার, শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠায় ইসলামী আদর্শই একমাত্র পথ। জামায়াতে ইসলাম সেই আদর্শ বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ নিজ নিজ বক্তব্যে ইসলাম, নৈতিকতা ও সমাজ উন্নয়নের নানা দিক তুলে ধরেন। বক্তারা জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং সকলকে ইসলামী আন্দোলনে অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করেন।সভাটি স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং শান্তিপূর্ণভাবে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102