বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
কবিতা: কোন এক বসন্তে কবিতাঃ নারীর জীবন মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে

পাবনার বেড়ায় বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও, বরের ২ মাসের কারাদণ্ড

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৪৬ Time View

 

বেড়া (পাবনা) প্রতিনিধিঃ
পাবনা জেলার বেড়া উপজেলার কৈটোলা ইউনিয়নে বেঙ্গালিয়া গ্রামে (২১আগস্ট) রাত ৮:৪০ মিনিটের সময় বাল্যবিয়ে বন্ধ করলেন বেড়ার ইউএনও । এ সময় বর শরিফুল ইসলামকে পুলিশ আটক করে।

পরে মোবাইল কোর্ট  পরিচালনা করে অভিযুক্ত বরকে বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৭(১) ধারা মোতাবেক ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন বেড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোরশেদুল ইসলাম ।

জানা গেছে, বৃহস্পতিবার বেড়া- সিংহাসন গ্রামের রফিকুল ইসলাম এর ছেলে (বর) মো: শরিফুল ইসলাম বেড়া উপজেলার কৈটোলা ইউনিয়নের বেঙ্গালিয়া গ্রামের এক কিশোরীর বিয়ের আয়োজন করে উভয় পরিবার। কিশোরীর বাড়িতে এ বিয়ের আয়োজন চলার সময় বেড়া উপজেলা নির্বাহী অফিসার বাল্যবিয়ের অভিযোগ পেয়ে বিয়ে বাড়িতে উপস্থিতি হয়ে তাৎক্ষণিক বাল্যবিবাহ বন্ধ করে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোরশেদুল ইসলাম বলেন, আইনত বিয়ের বয়স ১৮ বৎসর,বিশেষত মেয়েদের ক্ষেত্রে । বর ও কনে উভয়পক্ষই তাদের ভুল বুঝাতে পেরেছি । বাল্যবিয়ে বন্ধ করে বরের এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102