বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

ছাতক থানা পুলিশের অভিযানে এক দিনে ১৮ আসামী গ্রেফতার

Coder Boss
  • Update Time : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ২৭০ Time View

 

আকিক শাহরিয়ার, সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ জেলার ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার ১৫ জন, মাদক মামলার ২ জন ও ওয়ারেন্টভুক্ত ১ জনসহ মোট ১৮ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার ( ২৩ আগষ্ট) ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম খানের দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষের নেতৃত্বে এসআই সাদেক, এসআই রাহিম, এসআই মোফাখখারুল, এসআই মঞ্জুরুল, এসআই বিন আমিন, এএসআই সাহাব উদ্দিন, এএসআই মহি উদ্দিন, এএসআই তোহা সঙ্গীয় ফোর্স নিয়ে থানা এলাকায় অভিযান পরিচালনা করে।

নিয়মিত মামলার আসামী ১৫ জন এফআইআর নং-২১, তারিখ-২৩ আগস্ট ২০২৫, ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৩৮০/৪২৭/১১৪/৫০৬/৩৪ পেনাল কোডে আসামী আমীর আলী (৩৫), হাসান (২৪), রুহিতুল ইসলাম নাহিদ (১৮), আব্দুল্লাহ (১৮), সাইদুর রহমান (২০), সিফাতুল ইসলাম ইমন (১৮), কবির আহমদ (২০), মাসুম আহম্মদ (১৮), রুহুল আমীন (২১), নাইমুর রহমান (২২), সালামিন আহমদ (১৮), লাহিন আহমদ (১৯), জয়নুল আবেদীন (১৮), কামরান আহমদ (২২)। মামলা নং-২২(৫)২০২৫, ধারা-৩০২/২৪ পেনাল কোডে আসামী রেদওয়ান হোসেন ওরফে রেদওয়ান আহমদ (২৩)। মাদক মামলার আসামী মামলা নং-২০(৮)২০২৫, জিআর-২৪২ শ্রী সুবাস দাস (১৯), মোঃ জাহাঙ্গীর আলম ওরফে রফিক (৩১)। সিআর-২৬৩২/২৪(কোতয়ালী) মামলার আসামী মোঃ লালন মিয়া (৩৮)।

ছাতক থানা ইনচার্জ মোঃ।সফিকুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এবং আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমন অভিযানের অংশ হিসেবে এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102