বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
কবিতাঃ নারীর জীবন মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

তিস্তাপাড়ে নদীভাঙন রোধে জরুরি বাঁধ নির্মাণ শুরু ক্ষতিগ্রস্তদের মুখে স্বস্তির হাসি

Coder Boss
  • Update Time : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৪২ Time View

 

মো: রায়হান পারভেজ নয়ন, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

উজানের ঢলে নেমে আসা টানা বর্ষণে নীলফামারীর ডিমলা উপজেলার বিস্তীর্ণ এলাকা তিস্তায় ভাঙনের কবলে পড়ে। ফসলি জমি, ঘরবাড়ি, গবাদিপশু নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় কয়েক হাজার পরিবার দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছিল। অবশেষে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে জরুরি বাঁধ নির্মাণ কাজ শুরু হওয়ায় ক্ষতিগ্রস্তদের মুখে ফুটেছে স্বস্তির হাসি।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খালিশা চাপানী ইউনিয়নের ১নং ওয়ার্ডের সুপরিটারি গ্রাম ও ডালিয়া বাইশপুকুর এলাকা। এসব অঞ্চলের কৃষক ও সাধারণ মানুষ জানালেন— বসতভিটা। আবাদি জমি ও গবাদি পশু হারিয়ে তারা চরম দুর্দশায় পড়েছেন। তবে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতা ও পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে জরুরি ভিত্তিতে বাঁধ নির্মাণ শুরু হওয়ায় সাময়িকভাবে হলেও কিছুটা স্বস্তি ফিরে পেয়েছেন।

খালিশা চাপানী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য তফেল উদ্দিন, সুরাই বেগম ও নাসিমা আক্তার বলেন
“প্রতিবারই ভাঙনে সবকিছু হারিয়ে নতুন করে ঘর বাঁধতে হচ্ছে। এখন জরুরি কাজ শুরু হলেও স্থায়ী বাঁধ ছাড়া আমাদের জানমাল রক্ষা সম্ভব নয়। বারবার ক্ষতিগ্রস্ত হয়ে আমরা ক্লান্ত।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী হাশেম আলী জানান।
“উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জরুরি কাজ হাতে নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো রক্ষায় সর্বোচ্চ চেষ্টা চলছে।

তিস্তাপাড়ের মানুষের আশা—এই জরুরি উদ্যোগ সাময়িক স্বস্তি দিলেও খুব দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের মাধ্যমে জীবন ও জীবিকা রক্ষায় সরকার কার্যকর পদক্ষেপ নিতে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102