মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায়

কবিতাঃ হলো না কাউকে বলা!

Coder Boss
  • Update Time : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৩৭৭ Time View

কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

তুমি হবে না আর জীবন থাকতে কারো
এমনই বলে হয়ে ছিলে, কেঁদে জরজর!
কথা যখন পারবেনা তুমি রাখতে
পারবে না যখন নষ্ট মনটা ঢাকতে,
তবে কেন নামালে এমন পথে
চড়ালে কেন মিথ্যা আশ্বাস রথে?

আজ আমি নষ্ট পাড়ার নষ্টা মেয়ে
দেখো না আমায় চোরের মত রাত দুপুরে যেয়ে!
ভাগ্য আমায় আনলো টেনে, শকুন যেথা সবে
মন খোজে না কেহ হেথা, দেহ ছিড়ে খাবে!
আহত বিহগ আমি, গাইবো না আর গান
নিয়তি এমন করে পাথরে ঘষে, ভাগ্যে দিলো শাণ!

বুকের অলিন্দে আজ-ও খুঁজি, কেন ছিড়লো গলার মালা
ছিলো কি তাহা সপ্ত আসমানে বসে, বিধির বিধান খেলা
জানি না ফুরাবে কবে এ অপজ্ঞান, আমার এ পথ চলা
শ্মশানে যাওয়ার আগে হলো না কাউকে, উপখ্যান আমার বলা!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102