শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

বটিয়াঘাটায় অবৈধভাবে পাচারকৃত সরকারি ইউরিয়া সার জব্দ, আটক ৩

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৩৩ Time View

 

বিশেষ প্রতিনিধি খুলনা

খুলনার বটিয়াঘাটা উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে পাচারকৃত সরকারি ইউরিয়া সার জব্দ করেছে বটিয়াঘাটা থানা পুলিশ। সোমবার (২৫ আগস্ট ২০২৫) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কিসমত ফুলতলা স্লুইসগেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বটিয়াঘাটা থানা পুলিশের এসআই শফিকুল ইসলাম ও এসআই জাকির হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সময় অবৈধভাবে ইউরিয়া সার উঠানামার সময় তিনজন চোরাকারবারিকে হাতেনাতে আটক করা হয়। এ সময় একটি মালবাহী ট্রলারসহ আনুমানিক ৫-৬ টন ইউরিয়া সার জব্দ করা হয়।

আটককৃতরা হলেন:
কুদ্দুস মোল্ল্যা (৬৫), পিতা মৃত মোখলেস মোল্ল্যা, গ্রাম: বিজয়নগর, থানা: কাউখালি, জেলা: পিরোজপুর।
রাজু হাওলাদার (২২), পিতা: আল আমিন হাওলাদার, গ্রাম: বেকুটিয়া।
আসলাম শেখ (২৯), পিতা: মৃত সোবহান শেখ, গ্রাম: ছিপাড়া।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত সার থানার হেফাজতে নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102