মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম:
ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায়

কবিতাঃ তুমি কবি!

Coder Boss
  • Update Time : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৪৪৪ Time View

কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

শোষকদের বুকে একে দাও অক্ষর বর্ণে পদচিহ্ন
তুমি লেখক, তুমি কবি, সবার থেকে ভিন্ন !
তুমি করো না কারো পদলেহন, অর্থ বিত্ত চুমি
তুমি দখল করোনা কারো এক ইঞ্চি ভুমি !

তোমার লেখনীর কলম কাগজের খসখস শব্দ
স্বৈরশাসক, টাকা পাচারকারী, অপরিনামদর্শী হবে জব্দ!
তুমি লিখে যাও, ভয়ভীতি গোঁড়ামির অবগুণ্ঠন ভেঙে হেথা
শাসনের নামে শোষনের জিহ্বা চাটে দেশের অর্থ বিত্ত অবাধে যেথা!

জাতির শ্রেষ্ঠ মানুষ যেথা হয় স্বৈরাচারের পদপিষ্ট
জেল-জুলুম হতেই পারে যদি লিখে থাকে অদৃষ্ট!
দিনান্ত যখন বিবর্নের নিরাশা পশ্চিম দিগন্তে গোধূলি আনে
কলমই ভরসা তখন, যখন রাজনৈতিক নেতা পালায়, তা সারা বিশ্ব জানে!

কে তোমার পূর্বপুরুষ? রবীন্দ্রনাথ নজরুল তারাশঙ্কর সুকান্ত
ইসমাইল হোসেন সিরাজী পাবলো নেরুদা যাজক, যারা কলম শ্রম দিয়েছেন অক্লান্ত!
ভীতু গোড়া কুসংস্কারাচ্ছন্নর জন্য সাহিত্য জগত নয়
ছেড়ে দাও কলম হে কুপমু-কতা, কোর না কলমের নিব ক্ষয়!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102