বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক

হাফিজুল ইসলাম এর একগুচ্ছ কবিতা

Coder Boss
  • Update Time : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৪৭৬ Time View

 

ইসলামের আলো

আঁধারে হারিয়ে পথিক যে কাদে
ইসলাম আসে দিশা তার সাথে,
মিথ্যার আঁচল ছিড়ে করে জয়
সত্যের মশাল হাতে আনে আলোময়।

নবির ভালোবাসা নিঃস্বার্থ দান
মানবতার পথে শিক্ষা কুরআন,
আল্লাহর নামে জীবন যে চলে
শান্তি আসে হৃদয়ের তলে।

নামাজে ভরে মন পবিত্রতায়,
যাকাতে ফোটে হৃদয়ের দয়ার মহিমায়।

রোজার তপস্যায়
শুদ্ধ হয় প্রাণ,
হজের মিলনে
ভ্রাতৃত্বের গান।

অন্ধকার মুছে আনে
শান্তির সুর,
ইসলাম ধর্ম অশেষ নূর।

আমার মাদরাসা

মাদ্রাসা আমার মন প্রাণ
ভালো রেজাল্ট করে আমি,
উড়িয়ে দিবো জয়ের নিশান।

নামি দামি মাদ্রাসা যত
তালিকায় আছে বিশ্বে,
ফলাফলের দিক দিয়ে
আমরা সবার শীর্ষে।

ক্লাস ১০ পড়ি আমি
ক্লাস টিচার সোহরাব স্যার,
অসাধারণ পড়ান তিনি
তুলনা যে হয়না তার।

এই মাদ্রাসার ছাত্রছাত্রী
আমরা সবাই ধন্য,
কাজ করবো সুনাম রক্ষার
এই মাদ্রাসার জন্য।

এই মাদ্রাসার ছাত্র আমি
তাই তো প্রাণে সুখ,
জেলার সেরা মাদ্রাসা
আমার গর্ভে ভরে বুক।

কুরআন মধুর বাণী

সকাল সন্ধ্যা পড়লে কুরআন
মন টা আলোয় ভরে,
আল্লাহর রহমত বরকত যেন
উপচে পরে ঘরে।

নদীর ঢেউ পাখির গান
কুরআন আমার সংবিধান ;
কুরআন হলো মহান রবের
শ্রেষ্ঠ মধুর বাণী,
সব সমাধান কুরআনের মাঝে
আমরা সবাই জানি।

আল কুরআনের মধুর সুরে
আঁধার পালায় দূরে,
কুরআন হলো জীবন বিধান
বিশ্ব জাহান জুড়ে।

ছড়া: দিন ও মাস

ত্রিশ দিনে হয় মাস সেপ্টেম্বর
এইরূপে এপ্রিল জুন আর নভেম্বর।
আটাশ দিনে মাস ফ্রেব্রুয়ারি ধরে
একদিন বারে তার চতুর্থ বছরে।
আর সব মাস হয় একত্রিশ দিনে
ইংরেজি মাসের দিন এইরূপে গনে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102