বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক

কবিতাঃ মা- কলমেঃ হাসনাহেনা নুপুর

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৩৪৮ Time View

 

মায়ের আঁচলে মুখটি মুছো
শান্তি পেতে চাও
মিছে কেন শান্তি পেতে
স্বর্গে যেতে যাও।
পৃথিবীতে স্বর্গ বলে
নেই তো কোন কিছু
মিথ্যে কেন ছুটে বেড়াও
মরিচিকার পিছু?
মায়ের মত কেউ হয় না
হয় না কেহ আপন
মায়ের মত কে দেখাবে
বুক ভরা ঐ সপন,
শত দোষ মাফ করে দেয়
তিনিই হলেন মা
স্বর্গ খুঁজতে কোথায় যাবে
আছে তো মায়ের পা?
মায়ের মুখটি দেখলে পরে
জুড়াই মোদের হিয়া
সুখ কেন খুঁজতে হবে
ঐ স্বর্গে গিয়া।
পর কখনো হয় না আপন
মা কেমনে হবে
মায়ের ভালবাসা ঠিক
মায়ের মত ই রবে?
মায়ের দোয়ায় মসৃন হবে
আসবে সুখের দিন
কেমন করে শোধ করব
মায়ের সকল ঋণ।
যত্ন সেবা করব মায়ের
নিত্য নিব খোঁজ
আমার মা কে ভাল রাখুক
আল্লাহ তায়ালা রোজ?
বাবা মার আয়ূ বিধাতা
মাথার চুল পরিমান দেখ
তাদের আগে এই আমাকে
স্বর্গে তুলে নেক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102