বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক

কবিতাঃ একজন মায়ের আর্তনাদ!

Coder Boss
  • Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫৫ Time View

কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

চলে গেছেন মা আমার নীরবে, চিকিৎসা বিহীন
দিনের সূর্য গেছে ডুবে, সংসার সন্তান তার কাছে সহস্র ঋণ!
অসুস্থ হয়েছে যতবার হোলিফেমিলি ছিলো ঠিকানা তার
জোটে নাই হাসপাতালের আইসিইউ লাইফ সাপোর্ট জীবনের শেষ বার!

টের পেলো না কেউ যাবার বেলা, সাঙ্গ হলো জীবন খেলা
জমি খানি তার হলো বুঝি কাল, শুরু হলো হেলাফেলা!
সোনা-দানা জমি জাতি, হাতরায় নিলো আপন সে জ্ঞাতি!
যে সন্তান পেলো না জমি , রুষ্ট হলো তার উপর অতি!

কেউ নিলো টাকাকড়ি ঘর-বাড়ি সোনা-দানা জমি ছলনায়
মিছে জীবন লেনদেনে সবাই আপন, কেউ দেখে না চেহারা আয়নায় !
যাওয়ার বেলায় বিসর্জনের বাজনা, গেছিলো কি সে শুনে
পঁচানব্বই বছর বেঁচে থেকে কখনওই এত কষ্ট হয় নাই তার, মরেছে পাওনা টাকা গুনে!

চলে গেছে মা আমার বহুকষ্ট নিয়ে, অজানা কোন পথে
সুস্থ মানুষ খেলাম একসাথে, ধূর্ত জনে দেখা হতে দিলো না আর তার সাথে!
সোনা-দানা জমি, সন্তানের কাছে মায়ের থেকে হয় কি দামী
শেষ ইচ্ছে হলো না পূরন, বিচার করবেন নিশ্চয়ই সে অন্তর্যামী!

যে জমিতে ফলে সোনার ফসল, সে জমিতে জন্মে আফিম গাজা
যে মায়ের গর্ভে জন্মায় ‘হাবিল’ সে মায়ের গর্ভে ‘কাবিল’ জন্মে দেয় মাকে সাজা!

এমনি কত মা কত দেশে সম্পদের লালসায় সন্তানের হাতে হচ্ছে হত্যা
প্রত্যক্ষ পরোক্ষভাবে হত্যা অথবা বৃদ্ধাশ্রম জোটছে ভাগ্যে মায়ের, অগত্যা !

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102