বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

কটিয়াদীতে মানহীন বিস্কুট খেয়ে দুই শিশু হাসপাতালে তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা

Coder Boss
  • Update Time : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৩ Time View
 রতন ঘোষ, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে আহমদ উল্লাহ স্টোর থেকে বিস্কুট খেয়ে জান্নাত (৭) ও হুমাইরা (৫) একই পরিবারের দুই শিশু অসুস্থ হয়ে কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন। অসুস্থ জান্নাত ও  হুমাইরা কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের চারিপাড়া গ্রামের রতন মিয়ার মেয়ে।  এ ঘটনায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা এবং প্রকাশ্যে ধূমপান করার জন্য এক ব্যক্তিকে ৩ শত টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  ও ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারাণা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা  স্যানেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক দিদারুল আলম রাসেল, ভূমি অফিসের,  অফিস সহকারি কামরুল ইসলাম ও মডেল থানার এস আই সাইদুল ইসলাম সহ একদল পুলিশ।
ঘটনার সূত্রে জানা যায়, জান্নাত ও হুমাইরা সম্প্রতি এবাদুল্লাহ স্টোর থেকে বিস্কুট কিনে খাওয়ার পর, পাতলা পায়খানা ও বমি করতে শুরু করে।পরে তাদেরকে  তাদের অভিভাবক, জরুরী চিকিৎসার জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। ভুক্তভোগী পরিবার এ বিষয়টি কটিয়াদী উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে জানালে তিনি  ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। উক্ত অভিযানে এবাদুল্লাহ স্টোরকে  ৫০ হাজার টাকা, রাইসা ফুড এন্ড বেকারিকে ২০ হাজার টাকা ও তাজ হোটেল কে  ৫ হাজার টাকা এবং প্রকাশ্যে ধুমপান করার জন্য এক ব্যক্তিকে তিনশত টাকা জরিমানা করা হয়।
সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা জানান, অভিযোগের ভিত্তিতে দোকানে অভিযান চালিয়ে সত্যতা পাওয়া গেছে। দোকানে মেয়াদ উত্তীর্ণ বিস্কুট পাওয়া গেছে এবং প্যাকেটে তারিখ থাকা সত্ত্বেও বিস্কিটের ভিতরে পুকা কিলবিল করতে  দেখা গেছে। এই ঘটনায় দুই শিশু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে। তাছাড়া উপজেলার সহকারি কমিশনার (ভূমি), ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, লাবনী আক্তার তারানা জানান জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102