বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

জগন্নাথপুরের ইসহাকপুর গ্রামে হামলায় একই পরিবারের আহত-৪

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১০ Time View

 

স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৪ নারী আহত হয়েছেন।  আহতদের মধ্যে গুরুতর আহত লায়েক মিয়ার স্ত্রী সাজনা বেগম (৩২) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেল ৫ টায় ইসহাকপুর গ্রামের লায়েক মিয়ার বাড়িতে। লায়েক মিয়া জানান, ইসহাকপুর গ্রামের ছমেদ মিয়ার সাথে তাদের জায়গা জমি নিয়ে পূর্ব বিরোধ রয়েছে। এরই জের ধরে বিকেল ৫ টায় প্রতিপক্ষ ছমেদ মিয়া ও তার ছেলে রায়হান মিয়ার নেতৃত্বে আমার পরিবারের লোকজনের উপর হামলা চালায়। হামলায় লায়েক মিয়ার স্ত্রী সাজনা বেগম (৩২), সফু মিয়ার স্ত্রী আসমা বেগম (৪৫),  লায়েক মিয়ার মেয়ে আবিদা বেগম (৮) সহ ৪ জন আহত হন। আহতদের মধ্যে গুরুতর আহত সাজনা বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং অন্যান্যদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।  এ হামলার ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে লায়েক মিয়া জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102