শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

খুলনা আর্ট একাডেমির প্রাক্তন শিক্ষার্থী সজীব মন্ডল নারায়ণগঞ্জে চারুকলা ইনস্টিটিউট (আর্ট কলেজ) আয়োজিত বার্ষিক চারুকলা প্রদর্শনীতে শ্রেণি শ্রেষ্ঠ পুরষ্কার অর্জন করে

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২৮ Time View

 

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের বার্ষিক চারুকলা প্রদর্শনী ২০২৫ অনুষ্ঠিত হয় ১৫ সেপ্টেম্বর। উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো: লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ এবং সভাপতিত্ব করেন রেজা আসাদ আল হুদা অনুপম। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মো. ইকবাল, অধ্যাপক আনিসুজ্জামান আনিস ও শিল্পী রফিউর রাব্বি।
প্রদর্শনীতে মোট ২২ জন শিক্ষার্থী পুরস্কৃত হয় এবং ৭ জনকে বৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে খুলনা আর্ট একাডেমির প্রাক্তন শিক্ষার্থী সজীব মন্ডল (বিএফএ সম্মান, ২য় বর্ষ, অংকন ও চিত্রায়ন বিভাগ) শ্রেণি শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করেন। একই প্রদর্শনীতে চারুকলা ভর্তি কোচিং-এর ১০ম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী শিব শংকর মন্ডল সর্বোচ্চ সম্মানজনক “শিল্পাচার্য জয়নুল আবেদিন পুরস্কার” পান।
খুলনা আর্ট একাডেমির মোট পাঁচজন প্রাক্তন শিক্ষার্থী শ্রেণি শ্রেষ্ঠ পুরস্কার লাভ করে। এ সাফল্যে আনন্দ প্রকাশ করে একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস বলেন, “এই প্রদর্শনী নবীন প্রজন্মকে শিল্পের নতুন স্বপ্ন দেখাবে।”
প্রদর্শনীটি ১৫ থেকে ২১ সেপ্টেম্বর প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102