রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া শাখা কতৃক উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪৮ Time View

 

মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি

বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া উপজেলা শাখা কতৃক লোহাগাড়া প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর, সকাল সাড়ে ১১ টায় লোহাগাড়া উপজেলা মডেল মসজিদের হল রুমে শুরু হয়।

লোহাগাড়া উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া লোহাগাড়ার সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া উপজেলার সভাপতি অধ্যাপক হামিদুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিভি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল্লাহ, জামায়াত ইসলামি লোহাগাড়া উপজেলার সেক্রেটারি মাওলানা আ ন ম নোমান, কৃষি অফিসার কাজী মোহাম্মদ শফিউল ইসলাম , প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ, শিবলী ভুষণ দাশ, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা নুরুল আবসার চৌধুরী, বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া উপজেলার সেক্রেটারি মাওলানা এমডি জুনায়েদ চৌধুরী, লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রবিউল আলম খান, লোহাগাড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাইফুল্লাহ চৌধুরী।

বাংলাদেশ মানবাধিকার কমিশন এর লোহাগাড়া উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক মাষ্টার মোহাম্মদ ফারুকের সঞ্চলনায় ও মাওলানা মুছা তোরাইন এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া উপজেলার সহ সভাপতি মোহাম্মদ নুরুচ্ছাফা, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নাওশাদ আলী, ইন্জিনিয়ার মুহাম্মদ মামুন উদ্দিন, এডভোকেট জমির উদ্দিন, জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি) লোহাগাড়া উপজেলার প্রধান সমন্বয়কারী মোহাম্মদ জহির উদ্দিন, বড়হাতিয়া ইউপি সদস্য মোহাম্মদ আজিজ, পদুয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নুরুল হক, মাষ্টার মোহাম্মদ নাছির উদ্দীন, লোহাগাড়া রিপোর্টার ইউনিটি’র সভাপতি হোসাইন মেহেদী, সংগঠক আব্দুল মন্নান ,আরিয়ান হাসান ও মানবাধিকার কর্মী মোহাম্মদ আব্বাস উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে অসংখ্য মানবাধিকার নেতৃবৃন্দ, কর্মী, সাংবাদিক, সুশীল সমাজ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় মানবাধিকার রক্ষার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102