শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

পরিবেশবান্ধব উদ্যোগে রামপালের কাঠামারি গ্রাম, আন্তর্জাতিক ডোনারের পরিদর্শন

Coder Boss
  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১৭ Time View

 

রামপাল উপজেলার কাঠামারি গ্রাম পলিথিনমুক্ত পরিবেশবান্ধব গ্রাম হিসেবে গড়ে উঠেছে ইয়ুথ ফর দি সুন্দরবন রামপাল–এর ধারাবাহিক প্রচেষ্টায়। স্থানীয় তরুণ ও নারীদের সম্পৃক্ততায় পরিচালিত এ উদ্যোগ ইতোমধ্যেই দেশি বিদেশি সংস্থার দৃষ্টি আকর্ষণ করেছে।শনিবার সকালে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা হেলভেটাস এর একজন সম্মানিত জার্মান ডোনার কাঠামারি গ্রাম সরেজমিনে পরিদর্শন করেন। তিনি গ্রামে পৌঁছে পলিথিন বর্জন ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং স্থানীয়দের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। বিশেষভাবে তিনি গ্রামের ১৫ জন নারী সদস্যের সঙ্গে দীর্ঘ আলোচনা করে তাঁদের জীবনযাত্রায় পরিবেশবান্ধব কর্মকাণ্ডের ইতিবাচক প্রভাব সম্পর্কে অবহিত হন। নারীরা জানান, এই উদ্যোগ তাঁদের আত্মবিশ্বাস বাড়িয়েছে ও জীবনে বাস্তব পরিবর্তন এনেছে।ডোনার ঘরে ঘরে টেকসই উদ্যোগ প্রত্যক্ষ করেন এবং তরুণ ও নারীদের সক্রিয় অংশগ্রহণকে প্রশংসা করেন। পরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে তিনি সংগঠনের সদস্যদের সঙ্গে বৈঠকে মিলিত হয়ে চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। এসময় তিনি টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আরও সমন্বিত পদক্ষেপ গ্রহণের পরামর্শ প্রদান করেন।স্থানীয় সূত্রে জানা গেছে, অদূর ভবিষ্যতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাঠামারি গ্রাম পরিদর্শন করবেন।ইয়ুথ ফর দি সুন্দরবন রামপাল–এর সদস্যরা বিশ্বাস করেন, আন্তর্জাতিক ও প্রশাসনিক সহযোগিতা তাঁদের আন্দোলনকে শক্তিশালী করবে এবং কাঠামারিকে একটি আদর্শ পরিবেশবান্ধব মডেল গ্রাম হিসেবে প্রতিষ্ঠা করবে।গ্রামবাসী আশা করছেন, এ উদ্যোগ রামপাল ছাড়িয়ে সমগ্র সুন্দরবনাঞ্চলে ছড়িয়ে পড়বে এবং যুব সমাজের নেতৃত্বে পরিবেশ সংরক্ষণে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102