শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন: বিপুল ভোটে জয়ী মো. রেজাউল করিম

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৫ Time View

শেখ সাইফুল ইসলাম কবির:

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাতবিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলে বাগেরহাটেরমোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসার গভর্ণিং বডির অভিভাবক সদস্যনির্বাচন সম্পন্ন হয়েছে। (১৮ সেপ্টেম্বর ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় ভোট শুরু হয়ে বিকাল ৪ ঘটিকায় শেষ হয়। অভিভাবক সদস্য পদে বিপুল ভোটেজামাত সমর্থিত প্রার্থী মোঃ রেজাউল করিম ১২১ ভোট পেয়ে জয়লাভ করেছেন।

অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত সমর্থিত প্রার্থী আঃ মালেক সুমন ৪৭ ভোট পেয়েছেন।বিএনপি সমর্থিত প্রার্থী এইচ এম মইনুল ইসলাম ৪৪ভোট পেয়েছেন।। নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা মোরেলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম ফলাফল ঘোষণা করেন।

তিনি বলেন নির্বাচনে ৪৪৬ জন ভোটারের মধ্যে ২১২ টি ভোট কাস্ট হয়। এর মধ্যেমোঃ রেজাউল করিম ১২১ নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আঃ মালেক সুমন ৪৭ ভোট পেয়েছেন।এদিকে ভোটকে কেন্দ্র করে মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় দিনভর বিপুল উৎসাহ উদ্দিপনা নিয়ে ভোটাররা ভোট দিতে আসেন এদের মধ্যে নারী ভোটারের উপস্থিতি ছিল লক্ষণীয়। এর আগে ৮ জন প্রার্থী বিভিন্ন পদে মনোনয়ন জমা দেন তার মধ্যে ৩ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন।আলিম,ফাজিল ওকামিল স্তরে অভিভাবক সদস্য পদেবিনা প্রতিদ্বন্দ্বিতায় মাহবুবুর রহমান ও আবু হানিফ নির্বাচিত হন।

অভিভাবক সদস্য পদে বিপুল ভোটে নির্বাচিত হয়ে জামাত সমর্থিত প্রার্থী মোঃ রেজাউল করিম বলেন মাদ্রাসার উন্নয়নে আমি কাজ করবো ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102