বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

মানব সম্পদ উন্নয়নে আমাদের কর্তব্য!

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৫ Time View

দেবিকা রানী হালদার 

আগেই বলতে চাই মানব সম্পদ কি? Human resource, (রেসোর্স) আমাদের দেশ over populated দেশ! সাড়ে সাতকোটি লোক নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিলো, আজ ৫৪ বছর পর লোক সংখ্যা ১৮/২০ কোটি! আয়তন ৫৪ হাজার বর্গমাইল থেকে ১ লক্ষ ৫৪ হাজার বর্গমাইল যদি হয়ে থাকে তাহলে ম্যালথাস থিউরি অনুসরণ করেছে অর্থাৎ জনসংখ্যা বেড়েছে জ্যামিতিক হারে কিন্তু জমি ও কর্মসংস্থান বেড়েছ গানিতিক হারে!
আর-ও একটু পরিস্কার করি, জনসংখ্যা জ্যামিতিক হারে বেড়েছে অর্থাৎ ২×২×৪×৮ = ১২৮ কিন্তু জমি ও কর্মসংস্থান বেড়েছে ২+১+১+১ = ৫ পরিমাণ।

তাছাড়া বাংলাদেশের বড় সমস্যা non technical education. কারিগরি শিক্ষা অপ্রতুল। ধরুন কওমি মাদ্রাসা এডুকেশনে প্রতি বছর প্রায় ৫০ হাজার মাদ্রাসা থেকে বের হয় ১২ লাখের মত! তাদের যদি আমেরিকা ইউরোপ ম্যান পাওয়ার রপ্তানির চেষ্টা করে সরকার তা হলে কোন দেশ নিবে না! শুধু মাদ্রাসা না, কলা বিভাগের এমএ পাশ করে সৌদি আরব কুয়েত কাতার মালয়েশিয়া যেয়ে গাড়ি ধোয়ামোছা বা মালীর কাজ ছাড়া জোটে না!
এক ভদ্রলোক ১৮ বছর ইতালি গেছেন তিনি আজও সেটেল্ড হতে পারেন নাই, প্রধান কারন I E L T S করে যান নাই, দ্বিতীয় কারন ইংরেজি কথোপকথনে পারদর্শী নন এবং সনদ গুলো টেকনিক্যাল সনদ নয়! এমনি বোঝা বাড়ানো অদক্ষ লোক সে দেশে নাগরিকত্ব দেয় না!
আসুন আমার দেশের ডাক্তার ইঞ্জিনিয়ার অবস্থা কি আলোচনা করি! তারাও বিশ্ব প্রতিযোগিতা বাজারে পিছনে, কারন তাদের কোর্স আউট লাইন! আমাদের দেশ যখন লজিক সার্কিট শিখায় অন্যান্য দেশ তখন অণু-পরমাণু শিক্ষায়! ইঞ্জিনিয়ারের চাকুরী একটা হলেও বেতন অন্য দেশের ইঞ্জিনিয়ারের অর্ধেক।
সেজন্য মানব সম্পদ উন্নয়নে জোর দেয়া উচিত, যদি সরকার তেমন দক্ষ মন্ত্রী মিনিস্টার হন তিনি এসব বোঝেন এবং সে ভাবে এডুকেশন পলিসি গ্রহন করেন।
আমাদের দেশে বিদ্যুৎ মন্ত্রী হোন বাংলায় মাস্টার্স করা মানুষ, তিনি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার পরিবর্তে বিদ্যুৎ লোডশেডিং রেশনিং ভালো বোঝেন!

আসুন একটা শত্রু দেশের উদাহরণ দেই! ধরুন ইসরাইল! তাদের দেশ মাত্র ৮ হাজার বর্গ কিলোমিটার। তার প্রায় হাজার বর্গকিলোমিটার জল ও পাহাড়, বসতি ও রোড ঘাট মিলে সামান্য কৃষি জমি! কিন্তু তারা খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। কিভাবে! নারী পুরুষ এক সাথে কাজ করে, সেনা পুলিশ কৃষি একই সাথে। তাদের চাষাবাদ বিজ্ঞান প্রযুক্তি ব্যবহার প্রচুর যা আপনার দেশের কৃষক চোখে ও দেখেন নাই কোনদিন। চাষ, বীজ বপন, ফসল কাটা, জল দেয়া, মাড়াই সব মেশিনে। লাঙ্গল নাই সে দেশে!
কোন মন্দিরের পুরোহিত বা মসজিদের হুজুরের দোয়ায় কোন কবরে শোয়া লাশ বা শ্মশানে পোড়া লাশ স্বর্গ বেহেশতে যায় না সে দেশে! মসজিদ মন্দির প্যাগোডার পুরোহিত বা হুজুরের বেতন নাই! কাজ করে সবাই!
যে শিক্ষা উন্নয়ন করে না, সে শিক্ষা নাই!
আর একটা কথা যোগ করে শেষ করবো।
বিদেশি পর্যটক সে দেশে ভরপুর। আমাদের বিশ্বের বড় সমুদ্র সৈকত কক্সবাজার, পর্যটন আয় সামান্য।
তাদের ধানপাট তরকারি ফলফ্রুট এক বছরে ৪/৫ রকম হয়, বিভিন্ন দেশের বিজ্ঞান প্রযুক্তি ব্যবহার যেমন হয় তেমনি বিভিন্ন জাতের বীজ এনে দেয় সরকার!

আসুন একই মুসলিম দেশ ইরান ও বাংলাদেশ নিয়ে একটু কথা বলি! এখানে বিজ্ঞান শিক্ষা হারাম, ইরানের মিশাইল ড্রোন দেখে বিশ্ব হতবাক! ইরান নিশ্চয়ই “পরমাণু ওয়ার হেড” নির্মাণ করে ফেলেছে, যাকে আমেরিকা হিসাবে গননা করে আর বাংলাদেশ কে আমেরিকা কোন দৃষ্টিতে দেখে তা আমার বলে দেয়ার প্রয়োজন নাই!

মানব সম্পদ উন্নয়নে বিজ্ঞান শিক্ষা প্রয়োজন এবং পুরানো মতবাদ ঝেটিয়ে বিদায় করতে হবে। শুধু মুখে নয় বাস্তবে প্রতিফলন ঘটাতে হবে, তা না হলে আগামী তে ভ্যানের ব্যাটারি চার্জার ঠিক করতে চায়না থেকে এক্সপোর্ট আনা লাগবে! আমরা সেমিনারে যা বলি তা এক্সিকিউট করার জন্য প্রপার অথোরিটির মনোযোগী হওয়া প্রয়োজন। তাদের মনোযোগী করতে লেখক সাংবাদিক পত্রিকা ওয়ালাদের যথাযথ ভুমিকা রাখা প্রয়োজন!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102