রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি কবিতাঃ ঈদের খুশি সারা বাংলায় সিরাজগঞ্জ জেলার বেতিল-খামার গ্রাম কবরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠে বিশাল ঈদের জামায়াত অনুষ্ঠিত সিলেটের বিশ্বনাথের সাংবাদিকদের ঈদ উপহার প্রদান করলেন মেয়র পদপ্রার্থী শাহ আবুল কালাম সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্যদেরকে ঈদ উপহার পাঠালেন মেয়র পদপ্রার্থী মুজিব আহমদ মনির ঈদের দিনে রোগীদের খোঁজ খবর নিচ্ছেন ডাঃ মোঃ ইকবাল হোসাইন জগন্নাথপুরে শান্তিপূর্ণভাবে ঈদুল ফিতর পালিত কবিতাঃ “যুদ্ধ” কবিতাঃ বিশ্ববাসী গুমরে কাঁদে জগন্নাথপুর উপজেলাবাসী সহ দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক সম্ভাব্য উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী জামাল উদ্দিন আহমদ

তিস্তা নদীতে ডুবে যাওয়ার ৩ দিন পর ভেসে উঠলো রহিম উদ্দিনের লাশ

Coder Boss
  • Update Time : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫০ Time View

 

মোঃ ইউসুফ খাঁন, রংপুর

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিস্তা নদীতে ডুবে নিখোঁজ রহিম উদ্দিন ওরফে ভাকরার মরদেহ নিখোঁজের তিন দিন পর উদ্ধার করা হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টার দিকে নদীর তীরবর্তী বাসিন্দা সুলতান নদীর স্রোতে ভেসে যাওয়া একটি মরদেহ দেখতে পান এবং আশপাশের লোকজনকে ডাক দেন। খবর পেয়ে আবুল কালাম ও সালাম ঘটনাস্থলে ছুটে এসে রহিম উদ্দিনের পরিবারকে খবর দেন।

পরে মোহাইমিনুল ইসলাম জনি ও হাবিবুর রহমান নদীতে নেমে মরদেহটি তীরে তুলে আনেন।

গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে রহিম উদ্দিন তিস্তা নদীতে টনি জাল দিয়ে মাছ ধরতে গেলে জাল নদীর কিনারায় আটকে যায়। সেটি ছাড়াতে নদীতে নামলে তিনি গভীর পানিতে তলিয়ে যান। কাছাকাছি থাকা নুরমোহাম্মদ তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। সেদিন দিনভর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়েও তাকে খুঁজে পায়নি। অবশেষে তিন দিন পর স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার হলো।

মরদেহ উদ্ধারের পর রহিম উদ্দিনের বাড়িতে শুরু হয় শোকের মাতম। পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। তার ছেলে-মেয়ে বাবার মরদেহ আঁকড়ে ধরে আহাজারি করেন। এলাকাবাসী শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ায় এবং তাদের সান্ত্বনা দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102