শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

মোরেলগঞ্জে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত, হাসপাতালে ভর্তি

Coder Boss
  • Update Time : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৪ Time View

 

বাগেরহাট জেলা প্রতিনিধি:

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাতবিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলের বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের উত্তর সরলিয়া গ্রামে পারিবারিক বিরোধ ও তিন লাখ টাকা চাঁদার দাবিকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় গুরুতর আহত হয়েছেন বড় ভাই। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, মৃত আলহাজ্ব হাবিবুর রহমানের ছোট ছেলে জহিরুল ইসলাম নান্না, বড় ভাই জাহাংগীর হোসেনের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। এ দাবিকে কেন্দ্র করে নান্না ও তার সাথে থাকা ৩-৪ জন সহযোগী মিলে জাহাংগীর হোসেন, তার স্ত্রী ও কন্যার ওপর হামলা চালায়। এতে তারা তিনজনই গুরুতর আহত হন।

ভুক্তভোগী জাহাংগীর হোসেন অভিযোগ করেন, হামলাকারীরা তার স্ত্রী ও কন্যার তাদের স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নেয়।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102