রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি কবিতাঃ ঈদের খুশি সারা বাংলায় সিরাজগঞ্জ জেলার বেতিল-খামার গ্রাম কবরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠে বিশাল ঈদের জামায়াত অনুষ্ঠিত সিলেটের বিশ্বনাথের সাংবাদিকদের ঈদ উপহার প্রদান করলেন মেয়র পদপ্রার্থী শাহ আবুল কালাম সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্যদেরকে ঈদ উপহার পাঠালেন মেয়র পদপ্রার্থী মুজিব আহমদ মনির ঈদের দিনে রোগীদের খোঁজ খবর নিচ্ছেন ডাঃ মোঃ ইকবাল হোসাইন জগন্নাথপুরে শান্তিপূর্ণভাবে ঈদুল ফিতর পালিত কবিতাঃ “যুদ্ধ” কবিতাঃ বিশ্ববাসী গুমরে কাঁদে জগন্নাথপুর উপজেলাবাসী সহ দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক সম্ভাব্য উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী জামাল উদ্দিন আহমদ

কুড়িগ্রাম সদর উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৮ Time View

 

মোঃ ইউসুফ খাঁন, রংপুর

মা”আমার দায়িত্ব, শিশুর জীবন হোক বাল্য বিবাহ মুক্ত’’ এই প্রতিপাদ্যে- কুড়িগ্রাম সদর উপজেলাকে বাল্যবিবাহ মুক্তকরনের লক্ষে ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আওতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে খলিলগঞ্জে অবস্থিত অভিনন্দন কনভেনশন সেন্টারে উপজেলা সমাজসেবা অফিসার এসএম হাবিবুর রহমানের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সদর থানার সেকেন্ড অফিসার আজমল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাসহ অন্যান্য অতিথিবৃন্দ।

আরো উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ওয়ার্ল্ড ভিশনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবক,নিকাহ রেজিস্টারগন ও সুশীল সমাজ, সাংবাদিক।

অনুষ্ঠানে বাল্যবিবাহ থেকে ফিরে আসা এক শিশু জীবনের অভিজ্ঞতা তুলে ধরে।
বক্তারা- বাল্যবিবাহমুক্ত ইউনিয়ন-সমাজ গঠনে ভূমিকা এবং শিশুর কল্যাণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকা নিয়ে আলোচনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102