রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি কবিতাঃ ঈদের খুশি সারা বাংলায় সিরাজগঞ্জ জেলার বেতিল-খামার গ্রাম কবরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠে বিশাল ঈদের জামায়াত অনুষ্ঠিত সিলেটের বিশ্বনাথের সাংবাদিকদের ঈদ উপহার প্রদান করলেন মেয়র পদপ্রার্থী শাহ আবুল কালাম সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্যদেরকে ঈদ উপহার পাঠালেন মেয়র পদপ্রার্থী মুজিব আহমদ মনির ঈদের দিনে রোগীদের খোঁজ খবর নিচ্ছেন ডাঃ মোঃ ইকবাল হোসাইন জগন্নাথপুরে শান্তিপূর্ণভাবে ঈদুল ফিতর পালিত কবিতাঃ “যুদ্ধ” কবিতাঃ বিশ্ববাসী গুমরে কাঁদে জগন্নাথপুর উপজেলাবাসী সহ দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক সম্ভাব্য উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী জামাল উদ্দিন আহমদ

শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে রাজারহাটে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২২ Time View

 

মোঃ ইউসুফ খাঁন, রংপুর

আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে কুড়িগ্রামের রাজারহাটে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিতব্য এই উৎসবকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজারহাট উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আল ইমরান। এছাড়াও রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাজমুল আলম, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি-সম্পাদক, সাংবাদিক এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, রাজারহাট উপজেলার মোট ১২৩টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এই সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ গুরুত্ব দেবে উপজেলা প্রশাসন। নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, আনসার, ভিডিপি, গ্রাম পুলিশ এবং স্বেচ্ছাসেবক সদস্যরা সার্বক্ষণিক দায়িত্বে থাকবেন। এছাড়া, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতা চাওয়া হয়েছে।

উপস্থিত সকলে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102