লেখকঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
মানুষের শরীরে প্রধান উপাদান হচ্ছে রক্ত আর মানব সভ্যতার প্রধান উপদান হচ্ছে জ্বালানি, যা সভ্যতার মুখোশধারী "ইউরোপ মহাদেশের" নাই! তাদের এই জ্বালানি সরবরাহ করতো এশিয়া! বিশেষ করে সোভিয়েত রাশিয়া! আমেরিকার সাথে আতাত করে সেই সোভিয়েত ইউনিয়ন ভেঙে ১৫ টা দেশ বের করে দিয়েছে ১৯৮৯ সালে রাশিয়ার অথর্ব শাসক "গর্বাচভ" এর মাধ্যমে! রাশিয়া ঘুরে দাড়াবার পর আবার ইউক্রেনের সাথে যুদ্ধ লাগায়ে তার মাজা ভাঙতে যেয়ে পুরো ইউরোপের ৫০ টা দেশ আজ দারিদ্র্যতায় জর্জরিত!
প্রিয় পাঠক, ইউরোপে দ্রব্য মূল্য ৭০০% বৃদ্ধি পেয়েছে! বড় লাঠিয়াল গ্রেটবৃটেন ফ্রান্স ও জার্মানির সরকার প্রধান তার দেশের জনগণ কে বলেছেন, "আমরা দারিদ্র্যতার কিনারে, সবাই প্রস্তুত হও! আমি মাঝে মাঝে বলে থাকি, " আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না!"
ইউরোপের ৭০০ বছরের ভিতর এমন অনাবৃষ্টি, খরা, তাপ, কোনদিন হয় নাই! বড় বড় নদীগুলো শুকিয়ে গেছে যার জন্য পরিবহন ব্যবস্হা বন্ধ হয়ে গেছে! খাদ্য কয়লা কিছুই নদী পথে আনতে পারছে না! রোড ট্রান্সপোর্টে খরচ বেশী এবং জ্বালানি সমস্যা, বিমান পরিবহন জ্বালানি খরচ বেশী এবং অনেকগুলো বিমান বন্দরে আন্দোলন চলছে বলে যাত্রী পরিবহন ফ্লাইট বাতিল! রাজনৈতিক সংকট প্রবল, কট্টর ডানপন্থীরা ক্ষমতায় এসে যাচ্ছে! জ্ঞানী নেতৃত্বের অভাব!
পাঠক, কেন এই দুর্দশাঃ
আগে ইউরোপের পাপের কথা বলি! এই মহাদেশে কোন জ্বালানি নাই, কোন খনিজ নাই, তারা এশিয়া আফ্রিকা থেকে লুন্ঠন করে ধনী হয়েছিলো! এশিয়া আফ্রিকা বিশ্বের সবচেয়ে তেল-গ্যাস সমৃদ্ধ ছিলো! আফ্রিকার ৫৪ টা দেশের অধিকাংশ কে ফ্রান্স বৃটেন আমেরিকা কলোনি করে শাসন করে সব সম্পদ লুটে নিয়েছে। বৃটিশ আমাদের সাথে কি করেছে তা আপনারা জানেন! কিন্তু সৃষ্টি কর্তা এই বিলাসিতা এবং কূটকৌশলে অখুশি হয়ে যান বাইডেন প্রশাসন আমলে! তিনি দাতা রাশিয়ার মাজা ভাঙতে ইউক্রেনের সাথে যুদ্ধ বাঁধায় দেন এবং আহাম্মক ইউরোপ তো মার্কিন তাবেদার, তারা চাঁদা পাতি দেন, অস্ত্র সৈন্য দেন এবং ---
আল্লাহর গজব কিভাবে নেমে এলো ঃ
রাশিয়ার থেকে তেল-গ্যাস ইউরোপে আসার ৭ টা পথ ছিলো, সব চেয়ে বড় পথ তৈরি করেছিলো জার্মানি ৫২ বিলিয়ন খরচ করে বাল্টিক সাগরের তলদেশ দিয়ে! তাদের হিতাকাঙ্ক্ষী আমেরিকার সিআইএ Nord Stream 1 & 2, ৫২ বিলিয়নের পাইপ লাইন মাইন দিয়ে উড়িয়ে দিয়েছে! শীতকালে
রুম হিটার জ্বালাতে পারে নাই ইউরোপের ৫০ টা দেশ, কষ্ট পেয়েছে প্রায় ৭৪৩ মিলিয়ন মানুষ! রাশিয়া ক্ষুব্ধ হয়ে বন্ধ করে দিয়েছে Brother hood, Yamal, Soyuz, Turkey stream, Blue stream তেল-গ্যাস লাইনগুলো। মাত্র একটা পথে ১০% তেল-গ্যাস সরবরাহ করে যাচ্ছে! বন্ধ হয়ে গেছে ইউরোপের শিল্প কলকারখানা! লুটের টাকা, জোরজবরদস্তির টাকা ফুরিয়ে আসছে, চেকপ্রজাতন্ত্রের নদী শুকিয়ে তলদেশ দেখা যাচ্ছে, যে নদী ১০ টা দেশের ভিতর দিয়ে গেছে ২৮৫০ কিলোমিটার! আফ্রিকার থেকে ফ্রান্স রাশিয়ার তাড়া খেয়ে দু'টো দেশ থেকে পালিয়েছে! ইতালির শাসক পদত্যাগ করেছে গণ-আন্দোলনে!
কেন ইউরোপ আমেরিকার পিছে পিছে হাটে, কেন আমাদের মুসলমান ৫৭ টা দেশ মার্কিন তাবেদার? মুসলমান নিজেকে দাবী করি আর খেজুরের পাতার পাটিতে বসা "নবীর উম্মত" হয়ে সোনা দিয়ে "মল" নিঃসরণের টয়লেট বানাই, চুল ছাটতে ব্রুনাই থেকে লন্ডন যাই! কেমন মুসল আমরা? টুপি-দাড়ি লেবাস ধারী মুসলমান আছে ইসলাম নাই!
কেন আমরা আমেরিকা কে নিজ দেশে ডেকে আনি, যে দেশটা কারো বন্ধু না! ইউরোপের পতনের জন্য আমেরিকা সম্পূর্ণ দায়ী। বিশ্ব ধ্বংস হওয়ার জন্য ও আমেরিকা দায়ী হবে, হতে পারে বাংলাদেশ নামক "ব" দ্বীপটা দখল হবে তৃতীয় বিশ্বযুদ্ধের কারন! আলামত তাই বলে! শিক্ষিত মুর্খরা ছয় মাস আগেও যে নতুন স্বাধীনতা নিয়ে যুক্তি দিতো এখন আর বড় মুর্খ গুলো ছাড়া তত লাফায় না!
স্মর্তব্য, ধনী হতে ও আমেরিকা ইউরোপের দেশ গুলোকে মই বানিয়েছিলো!
একদিন লিখবো, How America become RICH?
ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালোবাসেন।