মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

কবিতাঃ যায়না ভোলা!

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৭ Time View

কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

তোমায় ভোলার জন্য নেশা করি
প্রার্থনায় বার-বার ডাকি হরি,
মুছে না, স্মৃতি থেকে তোমার অবয়ব
তুমি লান্ড ভন্ড করে দিলে জীবনের সব!

ভালোবেসেছি সাতসমুদ্রে জল যত
আকাশে ভাসমান মেঘ আছে কত,
তুমি যদি ডাকতে একবার
আজ-কাল বা মরণের পর!

গভীর রাত জাগি ‘ক্যান্সারের ক্যামো’ নিয়ে
তুমি কত সুখে আছো প্রবাসী স্বামী পেয়ে?
কেন চলে গেলে অপমানে পায়ে দলে
কার সাথে গেলে, কত বোনাস পেলে ?

সেকি আমার চেয়ে ও আরো বেশি পাঁজি
জানতে ইচ্ছে হয় শেষ নিঃশ্বাসের আগে, আজ ই!
কার নিকুঞ্জে কত সুখে, কাটে তব রাত
কে সে, কেন চলে গেলে, ধরে তার হাত ?

তোমাকে পেয়েছিলাম কুড়ায়ে, অনেকের ভিড়ে
বিহগের জীবন নিলে প্রতিদানরূপে ভালো বাসার তীরে !
উড়ার শক্তি হলো রহিত পালক দিলে কেটে —
গভীর রাতে ঘুমে রেখে, গেলে তার সাথে হেটে !

গভীর রাতে দেখি দ্বার খুলে, এ-ই বুঝি তুমি এলে
রূঢ় বাস্তবতা ফিরে না বিহগী, খাঁচা ভেঙে একবার গেলে!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102