মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

কবিতাঃ মনে হচ্ছে তাই

Coder Boss
  • Update Time : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৭ Time View

কলমেঃ মোঃ শাহ্জাহান সরকার

 

আমার অন্তর কেঁপে উঠছে ভাই 

আমি স্বাধীন দেশে যেন স্বাধীন নাই ।

যে রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ,

দেখছি যেনো অনেকেই ভাবেন তিক্ততা ।

গিয়েছে যাদের ইজ্জত হারিয়েছে স্বজন ,

আজও তাদের অন্তরে হয় রক্ত ক্ষরণ ।

ভেসে উঠে যখন সেই কল্পনায় বিভিষীকা ,

সোনার বাংলার মেতে উঠেছিল যবানিকা।

শুনেছি মুরুব্বিদের কাছে সেই বিভীষিকাল,

এখন যেন নিত্যদিনের বাঙলার হাল চাল ।

পেটের ক্ষুধা পিপাসা গেছে হারিয়ে যেন ভয়ে ,

নাই কোন নিরাপত্তা আছি আতঙ্কিত হৃদয়ে ।

ফ্যাসিবাদী দুর্নীতি করেছে শাসন শৈরাচার ,

মনে হয় সবাই মুক্তিযোদ্ধা নাই কোন রাজাকার ।

সুন্দরী নাড়ি যেমন হারালে অকালে জামাই,

আমার সোনার বাংলার হাল এখন মনে হচ্ছে তাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102