বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

গাঁয়ের নাম মোক্ষপুর

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৭৪ Time View

মোঃ হুমায়ূন কবির

শহর থেকে একটু দূর
গাঁয়ের নাম মোক্ষপুর,
পথের ধারে গাছের সারি
রোদ উকি দেয় মিষ্টি ভারি।

সবুজ কচি ধানের ক্ষেতে
দখিনা বাতাস উঠলো মেতে?
লাউ কুমড়ো পুঁইয়ের মাচায়
দোয়েল কোয়েল-ময়না শ্যামায়।

রোদ ঝিকিমিকি ভর দুপুর
মন পড়ে রয় মোক্ষপুর?
বানার নদীর খেয়া ঘাট
ঘাটের পাশেই খেলার মাঠ।

মাঠ পেরিয়ে সবুজ বন
এক পলকে জুরায় মন,
বক শালিক আর পাখির ঝাঁক
নদীর পরে নদীর বাঁক।

বাঁকের পারে কাশিগঞ্জ হাট
বড় হাটের বড় মাঠ,
নদীর বুকে অনেক চর
চরের পরে জেলের ঘর।

কোথাও কোথাও কাশের বন
হাওয়ায় হাওয়ায় দুলায় মন?
শহর থেকে মোক্ষপুর
যেতে চাও তো নয়তো দূর।

সাঝের আকাশ রঙ বাহারি
খেজুর রসের চড়াও হাড়ি,
সোনা রঙের ছোট্ট গাঁয়
সন্ধ্যা নামে হিমেল বাও।

মোক্ষপুরের শান্ত গ্রামে
জোনাক জ্বলা রাত্রি নামে?
জোছনা মাখা চাঁদের আলো
দূর করে দেয় সকল কালো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102