বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

নীলফামারীতে গোয়েন্দা পুলিশের অভিযানে ভিসা প্রতারক চক্রের মূল হোতা মাদকসহ গ্রেফতার

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১০২ Time View

 

মোঃ রায়হান পারভেজ নয়ন, নিলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে বৃহস্পতিবার জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ অভিযানে ভিসা প্রতারণার সাথে জড়িত চক্রের মূল হোতাসহ চারজনকে আটক করা হয়েছে। এ সময় মূল আসামির কাছ থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মাননীয় পুলিশ সুপার এ.এফ.এম. তারিক হোসেন খানের নির্দেশে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আকতার হোসেনের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১ অক্টোবর রাতে কিশোরগঞ্জ থানাধীন নিতাই ডাঙ্গাপাড়া নওদার বাজারে জনৈক আফজালুলের মার্কেটে অভিযান চালানো হয়।
এ সময় ভাড়া নেওয়া দোকান থেকে চারজনকে আটক করা হয়। তারা হলেন—
১। মোঃ মনোয়ার হোসেন (২৬), পিতা- মৃত আলাউদ্দিন
২। মোঃ হাসিনুর ইসলাম (৩০), পিতা- মৃত মোহাম্মদ আলী
৩। মোঃ জোবাইদুল ইসলাম (২৮), পিতা- মৃত মোজাম্মেল কাজী
৪। মোঃ শাহিন মিয়া (৩৩), পিতা- মোঃ সানোয়ার
তল্লাশির সময় মূল আসামী মনোয়ার হোসেনের হাফপ্যান্টের পকেট থেকে সাদা পলিথিনে রাখা ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া অনুসারে তা জব্দ তালিকাভুক্ত করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কিশোরগঞ্জ থানায় এফআইআর নং-০১, তারিখ- ০২/১০/২০২৫, জিআর নং-২৬৬/২০২৫ মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, এ চক্র দীর্ঘদিন ধরে ভিসা প্রতারণার সাথে জড়িত থাকার পাশাপাশি মাদক ব্যবসার সাথেও সম্পৃক্ত ছিল। তাদের গ্রেফতারের মাধ্যমে এলাকায় একটি বড় প্রতারণা ও মাদক চক্রের কার্যক্রম ধ্বংস হলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102