মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে কবিতা: চরিত্র- কলমে: শিরিনা আক্তার পাওয়া – না পাওয়ার মাঝখানে কবিতাঃ আমি মানবী! ফরিদপুরে ইমাম প্রফেসর ড.কুদরত এ খোদা হুজুরের শুভ জন্মদিন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে না পেরে মোরেলগঞ্জে মিষ্টি ব্যবসায়ীর আত্মহত্যা মোরেলগঞ্জে ১ দিনব্যাপী জিএপি প্রশিক্ষণ অনুষ্ঠিত: নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতনতা বৃদ্ধির আহ্বান

বিশ্বকাপে মারুফার সাফল্যের বিষয়ে একান্ত সাক্ষাতকারে তার বড় ভাই

Coder Boss
  • Update Time : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৫৩ Time View

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
নীলফামারী জেলা প্রতিনিধি

 

বাংলাদেশ নারী দলের বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে সাড়া ফেলেছেন তরুণ পেসার মারুফা আক্তার। তাঁর সাফল্যে আবেগ ধরে রাখতে পারেননি বড় ভাই আল আমিন ইসলাম।

প্রশ্ন: মারুফা যখন উইকেট নিচ্ছিল, তখন আপনার অনুভূতি কেমন ছিল?

আল আমিন ইসলাম: মারুফা বোলিং করছিল, উইকেট নিচ্ছিল। একদিকে আনন্দে চিৎকার করছিলাম, অন্যদিকে চোখ দিয়ে পানি বের হচ্ছিল। চোখের পানি ধরে রাখতে পারিনি।

প্রশ্ন: এমন সাফল্যমণ্ডিত মুহূর্তে কি অতীতের কথা মনে পড়ে যায়?

আল আমিন ইসলাম: অবশ্যই। একটা সময় ছিল আমি সাইকেলে করে মারুফাকে অনুশীলনে নিয়ে যেতাম। অনেকেই নিরুৎসাহিত করত। সেসব কথা এখনো মনে পড়ে। অনেক দুঃসময়ের পর আজকের এই দিন এসেছে। এখন যখন দেখি মারুফা বিশ্বকাপে পারফর্ম করছে, ভাই হিসেবে গর্বে বুক ভরে যায়।

প্রশ্ন: ম্যাচের আগে কীভাবে উৎসাহ দেন তাকে?

আল আমিন ইসলাম: বিশ্বকাপে যাওয়ার আগেই সাহস দিয়েছি। তবে ম্যাচের আগেই মারুফাই আমাদের কাছে দোয়া চেয়েছে। আমাদের পারিবারিক গ্রুপ আছে, সেখানে সে দোয়া চেয়েছে। মা-ও তার সঙ্গে কথা বলেছে। আমি শুধু বলেছি ঠাণ্ডা মাথায় খেলতে। বোলিং তো আছেই, ব্যাটিংয়ের সুযোগ পেলেও যেন মনোযোগ দিয়ে ভালো করে—এটাই পরামর্শ দিয়েছি।

তবে এলাকাবাসি ও শুধু নীলফামারী জেলা নয় আজ মারুফা দেশের গর্ব ও সম্পদ এগিয়ে যাবে মারুফা এগিয়ে যাবে বাংলাদেশ, এটা তার বড়ো ভাই ও সকলের কামনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102