রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান

শাহজালাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করেন অধ্যাপক ডাঃ জিয়াউর রহমান চৌধুরী

Coder Boss
  • Update Time : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৮৪ Time View

 

শাহ্ ফুজায়েল আহমদ
বিশেষ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পৌর শহরের বটের তল নামক স্থানে নতুন আঙ্গিকে জমকালো আয়োজনের মাধ্যমে শাহজালাল ডায়াগনস্টিক সেন্টার শুভ উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। গত (৩ অক্টোবর) শুক্রবার বিকাল ৩ ঘটিকায় শাহজালাল ডায়াগনস্টিক সেন্টার এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাঃ সৈয়দ মারজান আহমেদের সভাপতিত্বে ও হাফিজ নাসির উদ্দীন এর পরিচালনায় আলোচনা সভায়
প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাঅধ্যাপক ডাঃ জিয়াউর রহমান চৌধুরী,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র
কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক কয়ছর এম আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা দায়রাজজ আদালত এর পিপি অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার।
বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট ড. জিয়াউর রহিম শাহীন, বাংলাদেশ জামাতে ইসলামীর আমির মাওলানা লুৎফুর রহমান জগন্নাথপুর উপজেলা শাখা, খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম জগন্নাথপুর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা হাসমত উল্লাহ খান
স্বাগত বক্তব্য রাখেন, শাহজালাল ডায়াগনস্টিক সেন্টার এর ম্যানেজিং ডিরেক্টর হাফিজ মাওলানা সৈয়দ কামরান আহমেদ।
অনুষ শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন, হাফিজ মাওলানা সৈয়দ হিফজুর রহমান। পরে কেক কেটে শাহজালাল ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন করেন।

শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে শাহজালাল ডায়াগনস্টিক সেন্টার এর ডিরেক্টর ডাঃ সৈয়দ মারজান আহমদ বক্তব্যে বলেন শাহজালাল ডায়াগনস্টিক সেন্টার সুন্দর করে সুষ্ঠুভাবে পরিচালনা করতে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102