বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম:
আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া

হোসেনপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস – ২০২৫ উদযাপন

Coder Boss
  • Update Time : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৭২ Time View

 

মোঃ আল আমিন, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

শিক্ষকতা পেশা মিলিত প্রচেষ্টার দীপ্তি এই স্লোগান কে সামনে সামনে রেখে বিশ্বের সকল দেশের ন্যায় বাংলাদেশেও নানান আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস – ২০২৫ উদযাপন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় কিশোরগঞ্জের হোসেনপুরে দিবসটি উপলক্ষে রবিবার ৫ অক্টোবর বেলা সারে ১১ টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হল রুমে এসে শেষ হয়। পরে উপজেলা হলরুমে মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক হুমায়ুন কবির এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও কাজি নাহিদ ইভা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হোসেনপুর সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল হক বাসেত, অবসরপ্রাপ্ত প্রভাষক এবিএম সিদ্দিক চঞ্চল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ এমদাদুল হক। এছাড়াও উক্ত আলোচনা সভা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, হোসেনপুর ডিগ্রী কলেজের প্রভাষক কামরুল আহসান, হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক কাজী আসমা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ওমর ফারুক, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি হুমায়ুন কবির, উপজেলা সদর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আহমদ আলী, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফাজুর রহমান খান প্রমূখ। তাছাড়াও উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গণ ও সহকারী শিক্ষকগণ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীগণ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নাহিদ ইভা সকল শিক্ষকদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও সম্মান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102