রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান

গোয়াইনঘাটে গ্রাম পুলিশ সদস্য’র মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৭৮ Time View

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন গোয়াইনঘাট উপজেলা শাখার আইন ও শালিস বিষয়ক সম্পাদক এবং সিলেটের গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুরা ইউনিয়ন পরিষদের দফাদার মঈন উদ্দীনের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন গোয়াইনঘাট উপজেলা শাখার আয়োজনে এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি আব্দুর রবের সভাপতিত্বে ও সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ আলমের পরিচালনায় শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন গোয়াইনঘাট উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও  বক্তব্য রাখেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন গোয়াইনঘাট উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন, অবসরপ্রাপ্ত দফাদার আব্দুস শুক্কুরসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যরা।
শোকসভা শেষে গ্রাম পুলিশ মঈন উদ্দীনের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102