বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম:
আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া

জলঢাকায় সেনা সদস্য হেনস্তার অভিযোগে ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হেলাল’সহ চারজন গ্রেপ্তার

Coder Boss
  • Update Time : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৩১ Time View

 

মোঃ মোস্তাকিম বিল্লাহ, নীলফামারী জেলা প্রতিনিধি

নীলফামারীর জলঢাকায় এক সেনা সদস্যকে হেনস্তার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে উপজেলার গোলমুন্ডা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সমকামিতার অভিযোগ তুলে সেনাবাহিনীর ওই সদস্যকে রশি দিয়ে বেঁধে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে একটি কিশোর গ্যাং। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের আটক করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—
গোলমুন্ডা হাইস্কুল মাঠসংলগ্ন এলাকার বাসিন্দা আফজাল হোসেনের পুত্র এবং কিশোর গ্যাংয়ের নেতা ও ছাত্রদলের সাবেক ইউনিয়ন সভাপতি হেলাল উদ্দীন,
তার বড় ভাই পল্লি চিকিৎসক ডা. সিহাব উদ্দীন,
স্থানীয় মোশাররফ কাজীর পুত্র ও ছাত্রদল নেতা, নীলফামারী সরকারি কলেজের কার্যনির্বাহী সদস্য মেহেদী হাসান,
মোজাম উদ্দীনের পুত্র রাকিব হাসান।
এ ঘটনার পর এলাকায় উৎকণ্ঠা ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দেখা গেছে, কিছু ছাত্রলীগ নেতাকর্মী অভিযুক্তদের শিবির সংশ্লিষ্ট বলে প্রচার করছেন, যা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।সাংবাদিকতার দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক আল আমিনের উপর হামলা করে গোলমুন্ডা ইউনিয়নের গণঅধিকারের সেক্রেটারি আলম হোসেন। সাংবাদিক আলামিনের উপর হামলার তীব্র নিন্দা জানান,প্রেসক্লাব জলঢাকার সভাপতি কামারুজ্জামান।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102