বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া

কালিয়াকৈরে অবৈধভাবে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

Coder Boss
  • Update Time : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৮৫ Time View

 

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উত্তর দাড়িয়াপুর এলাকায় জোর পূর্বক জমি সহ কলোনি দখলের চেষ্টা ও মারপিট,হুমকির অভিযোগ ওঠেছে।এ নিয়ে দীর্ঘদিন ধরে ওই এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হচ্ছে । এ বিষয়ে আনোয়ারা বেগম (৬৫) ও তার মেয়ে রিনা আক্তার (২০) বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তরা হলেন, উপজেলার উত্তর দাড়িয়াপুর এলাকায় মৃত তোতা মিয়ার ছেলে মোঃ ইয়াছিন (৩৫), মৃত রমজান আলীর ছেলে সোনা মিয়া (৫৫), সোনামিয়ার ছেলে ছানোয়ার হোসেন (৩৫), কালামপুর এলাকায় মৃত আব্দুল্লাহ ছেলে আঃ হক (৪৫)।

ভুক্তভোগীর পরিবার ও থানায় অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আনোয়ারা বেগম ও তার মেয়ে রিনা আক্তার এর সাথে দীর্ঘদিন ধরে ইয়াসিন, সোনামিয়া,ছানোয়ার, আঃ হক এর জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে । বিবাদীরা বিভিন্ন ভাবে জমি অবৈধ ভাবে দখলের চেষ্টা করছে এবং বিভিন্ন প্রকার হুমকি দিয়ে আসছে। আমাদের জমিতে থাকা কলোনির ভাড়াটিয়াদের ভয় ভীতি প্রদর্শন করে, আমাদের ভাড়ার টাকা দিতে নিষেধ করে এবং বিবাদীদের নিকট ভাড়া দেওয়ার চাপ প্রয়োগ করে।

ওই বাসার ভাড়াটিয়া রবিউল, রোজি বেগম জানান, আমরা আট বছর যাবত এই বাসায় ভাড়া থাকি। শুরু থেকেই আমরা আনোয়ারা বেগমকে ভাড়া দিয়ে আসছি।
এ ব্যাপারে বিবাদী সোনা মিয়া নিকট জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় দিতেই মোবাইল সংযোগটি বিচ্ছিন্ন করে দেয়। ঘটনার সাথে জড়িত নজরুল ইসলামের নিকট জানান, আমার চাচা তোতা মিয়া জীবিত থাকা অবস্থায় তার দ্বিতীয় স্ত্রী ও সন্তানদের নামে অধিকাংশ সম্পত্তি লিখে দেওয়ায় আমরা সেখানে গিয়েছিলাম কিছু সম্পত্তির ফিরিয়ে দেওয়ার জন্য এবং যেহেতু জমি নিয়ে মামলা চলছে সে কারণে ভাড়াটিয়াদের ভাড়া দিতে নিষেধ করেছি।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক সফিকুল ইসলাম জানান, এই ঘটনায় আনোয়ারা বেগম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102