বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া

নীলফামারীতে গোয়েন্দা পুলিশের অভিযানে ভিসা প্রতারণা ও অনলাইন জুয়ার সাথে জড়িত ৩ জন গ্রেফতার

Coder Boss
  • Update Time : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১২৬ Time View

 

মোঃ রায়হান পারভেজ নয়ন,
স্টাফ রিপোর্টার নীলফামারী

নীলফামারীতে গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ভিসা প্রতারণা ও অনলাইন জুয়া চক্রের সাথে জড়িত তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মাননীয় পুলিশ সুপার, নীলফামারী জনাব এ. এফ. এম. তারিক হোসেন খান মহোদয়ের দিকনির্দেশনায়, পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আকতার হোসেন এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল জিডি নং-১১৭, তাং-১৪/১০/২০২৫ ইং মূলে অভিযান পরিচালনা করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয় সৈয়দপুর থানাধীন কাশিরাম বেলপুকুর ইউনিয়নের কুঠিরঘাট ব্রিজ সংলগ্ন হাজারি হাটগামী পাকা রাস্তার ওপর। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তিনজনকে আটক করা হয়।
আটককৃতরা হলো—
১️/মোঃ হাসান আলী (২১), পিতা–মোঃ আশরাফ আলী, মাতা–মোছাঃ হাছনা বানু।
২️/মোঃ নাজাতুল ইসলাম (২৬), পিতা–মোঃ তাজুল ইসলাম, মাতা–মোছাঃ লজিফা বেগম।
৩️/ মোঃ জেবিন আল মামুন (২৫), পিতা–মোঃ মোজাহারুল ইসলাম, মাতা–মোছাঃ জেসমিন আক্তার।
তিনজনেরই ঠিকানা—চওড়া বালাপাড়া, কাশিরাম বেলপুকুর ইউনিয়ন, থানা–সৈয়দপুর, জেলা–নীলফামারী।
অভিযানের সময় তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন উদ্ধার করে ১৪ অক্টোবর ২০২৫ খ্রিঃ, বিকেল ৫টা ৪৫ মিনিটে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও মোবাইল পর্যালোচনায় তাদের ভিসা প্রতারণা ও অনলাইন ক্যাসিনো জুয়ার সাথে সম্পৃক্ততা পাওয়া যায় বলে জানায় গোয়েন্দা পুলিশ।
এই ঘটনায় সৈয়দপুর থানায় মামলা নং–১৪, জিআর–২২৩/২০২৫, তাং–১৫/১০/২০২৫ ইং তারিখে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ১৭(২)(খ)/১৮(২)(গ)/২০(২)/২১(২)/২৪(২)/২৭(২)(১) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা জানান, “এ ধরনের প্রতারণা ও অনলাইন জুয়া সমাজে অপরাধের বিস্তার ঘটাচ্ছে। আমরা এসব অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102