বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া

খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ ভিত্তিহীন — ইজারাদারদের দাবি

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৫১ Time View

 

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পদ্মা নদীর খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন ঘাট ইজারাদাররা। তাদের দাবি, প্রশাসনের নির্ধারিত নিয়ম অনুযায়ীই যাত্রী ও মালামালের টোল আদায় করা হয়। কোনো যাত্রী বা মরদেহ বহনকারী নৌযানকে জোরপূর্বক থামানো বা অতিরিক্ত টাকা আদায়ের প্রশ্নই আসে না।
ইজারাদার প্রতিনিধিরা বলেন, “আমরা কখনো মৃত্যুবাহী মরদেহ বা জানাজায় অংশ নিতে যাওয়া ব্যক্তিদের কাছ থেকে কোনো টোল নিই না। কিছু অনলাইন নিউজ পোর্টাল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে—আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
তারা আরও জানান, পদ্মা নদীর চরাঞ্চল এলাকার মানুষ বহু বছর ধরে নিরাপদে ও নিয়মতান্ত্রিকভাবে এই খেয়াঘাট ব্যবহার করছেন। “যাত্রী পারাপারের ভাড়া ৪০ টাকা নির্ধারিত, পণ্যের ভাড়া আকার ও ওজন অনুযায়ী নেওয়া হয়। কোনো সেলাই মেশিনের জন্য ৩০০ টাকা দাবি করা হয়নি,” — দাবি ইজারাদারদের।
ঘটনার পর উপজেলা প্রশাসন বিষয়টি খতিয়ে দেখেছে এবং কোনো অনিয়মের প্রমাণ মেলেনি বলেও তারা জানান। ইজারাদাররা প্রশাসনের কাছে দাবি করেন, ঘাটের ভাবমূর্তি নষ্টে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচারকারীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক।
ইজারাদারদের দাবি, বর্তমানে খেয়াঘাটে স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে, যাত্রীরা নিয়ম অনুযায়ী ভাড়া দিয়ে নিরাপদে পারাপার হচ্ছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102