বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

কবিতাঃ কথামালা

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১১০ Time View

কলমেঃ মোহাম্মদ সহিদুল আলম

মনের অজান্তেই বলে থাকি কতো যে কথা! আর এ কথাগুলো যদি গাঁথা হতো, তবে হতো বুঝি শত শত কথামালা।

ছোট্টবেলা থেকে বৃদ্ধ পর্যন্ত কথা বলতে ভালোবাসি। বয়স বাড়ার সাথে সাথে একটু বেশি, আর এটাই বাস্তবতা।

ঘন কুয়াশা আর শৈত্য প্রবাহের মধ্যেও কথা বলি, মিষ্টি মন খুঁজে আশ্রয়। লাল নীল সবুজের নীলিমায় নদীর মোহনায়, মন হারিয়ে যায় স্বপ্নের আঙিনায়।

বিধাতার সৃষ্টি আসলেই অতুলনীয়! কখনও বৃষ্টি, কখনো ঝলমলে রৌদ্র, কখনো বা শীতল হাওয়ায় মিলিয়ে যায় স্বপ্নময় নীলিমা।

পাহাড়ের গায়ে সবুজ রঙের গাছগাছালি, গড়িয়ে পড়ছে ঝর্ণার জল, প্রকৃতির সাথে কথা বলে কাটাই বিরক্তকর সময়৷ মনে হয় প্রকৃতি আমার নিতান্তই আপন।

মানুষ ব্যথা দেয়, করে প্রতারণা! সরলতার সুযোগ নিয়ে কতো চালাকি আর হয়রানি৷ আর পক্ষান্তরে প্রকৃতি দিয়ে থাকে প্রখর প্রশান্তি যা বেঁচে থাকার অনুপ্রেরণা।

স্মৃতি আর স্বপ্নের সাগরে ভেসে বেড়াই সারাবেলা, কথা আর ছন্দে গাঁথি কথামালা। আস্তে আস্তে হারিয়ে যায় স্বপ্নের দিন!

বৃদ্ধ বয়সে অনেক স্বপ্ন! সান্নিধ্য লাভের আশায় বন্ধ জানালায় বসে অপেক্ষা, বৃদ্ধাশ্রম যেন না হয় আপন!

জীবনের কিছু সময় কাঁটে কতোই না আনন্দে৷ আর কিছু সময় অসহ্য যাতনায়৷ তাই সকল মানুষের কথামালা গাঁথা হোক অসীম আনন্দের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102