রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি কবিতাঃ ঈদের খুশি সারা বাংলায় সিরাজগঞ্জ জেলার বেতিল-খামার গ্রাম কবরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠে বিশাল ঈদের জামায়াত অনুষ্ঠিত সিলেটের বিশ্বনাথের সাংবাদিকদের ঈদ উপহার প্রদান করলেন মেয়র পদপ্রার্থী শাহ আবুল কালাম সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্যদেরকে ঈদ উপহার পাঠালেন মেয়র পদপ্রার্থী মুজিব আহমদ মনির ঈদের দিনে রোগীদের খোঁজ খবর নিচ্ছেন ডাঃ মোঃ ইকবাল হোসাইন জগন্নাথপুরে শান্তিপূর্ণভাবে ঈদুল ফিতর পালিত কবিতাঃ “যুদ্ধ” কবিতাঃ বিশ্ববাসী গুমরে কাঁদে জগন্নাথপুর উপজেলাবাসী সহ দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক সম্ভাব্য উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী জামাল উদ্দিন আহমদ

কাউনিয়ায় ডোবা থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার!

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১২২ Time View

 

মোঃ আমজাদ হোসেন
কাউনিয়া (রংপুর) থেকে:

কাউনিয়ার ভায়ার হাট কালিকাপুর এলাকায় ডোবা থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর ১২টার দিকে পুলিশ অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানাগেছে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের ভায়ার হাট কালিকাপুর এলাকায় ভায়ারহাট উচ্চ বিদ্যালয় সংলগ্ন রাস্তার ধারে ডোবার পাশ দিয়ে স্থানীয় এক ব্যক্তি ধান খেত দেখতে যাওয়ার সময় অর্ধগলিত মরদেহটি ভাসতে দেখে চিৎকার শুরু করে। নিমিষেই শত শত উৎসুক জনতা ঘটনা স্থলে উপস্থিত হয়। পরে পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুল লতিফ শাহ বলেন ডোবা থেকে অর্ধগলিত একটি নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন তার কোন পরিচয় পাওয়া যায়নি। পুলিশ মরদেহের পরিচয়ের সন্ধানে কাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102