বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া

‎গাজীপুরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণের প্রতিবাদে হোসেনপুরে মানববন্ধন

Coder Boss
  • Update Time : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৫৬ Time View

‎মোঃ আল আমিন, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

‎গাজীপুরের কালিয়াকৈরে ১৩ বছরের এক কিশোরী মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে কিশোরগঞ্জের হোসেনপুরে মানববন্ধন করেছে মানবিক সংগঠন “আত-তাওয়াক্কুল ফাউন্ডেশন”।

‎শনিবার (১৮ অক্টোবর) আছর নামাজের পর থেকে সন্ধ্যা পর্যন্ত হাসপাতাল মোড়ে কালিমা শাহাদাত চত্বরে হিন্দুত্ববাদী সন্ত্রাসী জয় ও তার সহযোগী লোকনাথ কালিয়াকৈরের মৌচাক মহিলা মাদ্রাসার ছাত্রী আশা মনি (১৩)-কে অপহরণ করে ধর্ষণ করার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।

‎এতে ধর্মপ্রাণ মুসল্লি, ছাত্র ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীরা ধর্ষণকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

‎এসময় বক্তব্য রাখেন, মাওলানা রেজাউল আলম রিয়াজ,মাওলানা নওশাদ আহমেদ, মাওলানা রাকিব আল আদনান , ইঞ্জিনিয়ার ইয়াসির আরাফাত, রাহাগীর মাহী, মুফতি শহিদুল্লা আল আযহারী, মাওলানা সাইফ প্রমূখ।

‎মানববন্ধনে বক্তারা বলেন, “সমাজে এ ধরনের জঘন্য অপরাধের পুনরাবৃত্তি রোধ করতে হলে দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। ইসলামি সমাজব্যবস্থায় ধর্ষণ একটি ঘৃণ্য অপরাধ, যা মানবতার পরিপন্থী।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102