বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কবিতাঃ যদি না হয় দেখা? কবিতা: খুঁজি তোমাকে কবিতাঃ অন্য অমরত্ব নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় লোহাগাড়ায় দুই নিবার্চনী ক্যাম্পকে ১৬ হাজার টাকা জরিমানা সুফলভোগী খামারিদের মাঝে গো-খাদ্য বিতরণ শিক্ষায় বিনিয়োগেই আগামীর বাংলাদেশ স্বপ্নজয়ী স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের পাশে স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ সংসদে পাস করে আইনে রূপান্তর করা জরুরী চট্টগ্রাম বিভাগীয় প্রশাসন ও চট্টগ্রাম জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সংসদ সদস্য প্রার্থীদের সাথে মতবিনিময় সভা বিয়াম ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-পুরষ্কার বিতরণ সম্পন্ন কবিতাঃ স্বার্থক প্রেম?

নীলফামারীতে সেপাক-টাকরো প্রতিযোগিতায় ডিমলা ও সৈয়দপুর চ্যাম্পিয়ন

Coder Boss
  • Update Time : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১০২ Time View

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার, নীলফামারী

নীলফামারীতে আন্তঃউপজেলা সেপাক-টাকরো প্রতিযোগিতায় মেয়েদের বিভাগে ডিমলা উপজেলা ও ছেলেদের বিভাগে সৈয়দপুর উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। শনিবার বিকেলে (১৮ অক্টোবর) জেলা শহরের টেনিস মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক মোহাম্মদ নায়িরুজ্জামান।
জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম জানান, “নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে এবং ‘তারুণ্যের উৎসব’-এর অংশ হিসেবে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, আসন্ন জাতীয় পর্যায়ের সেপাক-টাকরো প্রতিযোগিতায় নীলফামারী জেলা দল অংশগ্রহণ করবে। আগামী ২৩ অক্টোবর থেকে শুরু হবে জাতীয় পর্যায়ের এই টুর্নামেন্ট।
এছাড়া, জেলা প্রশাসনের উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় নীলফামারীতে প্রথমবারের মতো হকি খেলার কার্যক্রমও শুরু হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট ও জেলা হকি দলের কোচ মনিরুল ইসলাম জানান, “মাসব্যাপী এই হকি প্রশিক্ষণে ৪০ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। এর মাধ্যমে জেলার তরুণদের নতুন করে মাঠমুখী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত সেপাক-টাকরো প্রতিযোগিতা ও হকি প্রশিক্ষণ কর্মসূচি খেলাধুলার বিকাশে নীলফামারীকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102