বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া

ডিমলায় পার্টনার প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন

Coder Boss
  • Update Time : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১০৭ Time View

 

মোঃ রায়হান পারভেজ নয়ন,
স্টাফ রিপোর্টার নীলফামারী

নীলফামারীর ডিমলা উপজেলায় পার্টনার প্রকল্পের আওতায় কৃষি উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন সম্মানিত সিনিয়র মনিটরিং অফিসার জনাব অশোক কুমার রায়। রোববার (১৯ অক্টোবর ২০২৫) তিনি দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে প্রকল্পের অগ্রগতি ও মাঠপর্যায়ের কাজের গুণগত মান যাচাই করেন।
এসময় তিনি পার্টনার স্কুল মনিটরিং, প্রদর্শনী প্লট পরিদর্শন, বীজ সংরক্ষণ যাচাই এবং নির্ধারিত ফল বাগানে স্প্রিংলার সেচ কার্যক্রমের সম্ভাব্য এলাকা পরিদর্শন করেন। মাঠ পর্যায়ে কৃষকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি কৃষকদের পরামর্শ দেন উন্নত জাতের ফসল উৎপাদন, সঠিক সময়ে সার ও কীটনাশক ব্যবহার এবং আধুনিক সেচব্যবস্থা গ্রহণের বিষয়ে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মীর হাসান আল বান্না, এসএপিপিও, সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তা ও স্থানীয় কৃষকবৃন্দ।
জনাব অশোক কুমার রায় মাঠ পর্যায়ের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন এবং কৃষকদের পাশে থেকে ফলন বৃদ্ধিতে সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।
স্থানীয় কৃষকরা জানান, পার্টনার প্রকল্পের সহযোগিতায় তারা আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার শিখে উপকৃত হচ্ছেন এবং উৎপাদন বৃদ্ধিতে নতুন আশার আলো দেখছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102