মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে কবিতা: চরিত্র- কলমে: শিরিনা আক্তার পাওয়া – না পাওয়ার মাঝখানে কবিতাঃ আমি মানবী! ফরিদপুরে ইমাম প্রফেসর ড.কুদরত এ খোদা হুজুরের শুভ জন্মদিন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে না পেরে মোরেলগঞ্জে মিষ্টি ব্যবসায়ীর আত্মহত্যা মোরেলগঞ্জে ১ দিনব্যাপী জিএপি প্রশিক্ষণ অনুষ্ঠিত: নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতনতা বৃদ্ধির আহ্বান

কালিয়াকৈরের সূত্রাপুর এলাকায় আগুনে পুড়ে ছাই চলন্ত অ্যাম্বুলেন্স!

Coder Boss
  • Update Time : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১১৮ Time View

 

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সুত্রাপুর এলাকায়
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত একটি অ্যাম্বুলেন্সে হঠাৎ আগুন লেগে যায়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের জিএমএস টেক্সটাইল গার্মেন্টসের সামনে মহাসড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার ব্যস্ত সড়কে চলন্ত অবস্থায় হঠাৎ অ্যাম্বুলেন্সেটিতে আগুন ধরে যায়। চালক তাৎক্ষণিকভাবে গাড়ি থামিয়ে দ্রুত নেমে পড়েন। কিছুক্ষণের মধ্যেই পুরো অ্যাম্বুলেন্সেটি আগুনে পুড়ে যায়। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন, তবে সিএনজি সিলিন্ডার বিস্ফোরণের আশঙ্কায় কেউ কাছে যেতে সাহস পাননি।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সন্ধ্যা সাড়ে ৭টা) আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের পরিচালক ইফতেখার হোসেন রায়হান চৌধুরি বলেন, আগুন লাগার খবর পেয়ে আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তদন্তের পর জানা যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102