বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া

কালিয়াকৈরে ভুল রক্ত পুশে সিজারের রোগীর মৃত্যুর অভিযোগ

Coder Boss
  • Update Time : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৮৬ Time View

 

 

শাকিল হোসেন, কালিয়াকৈর, (গাজীপুর) প্রতিনিধি:

 

গাজীপুরের কালিয়াকৈরে রুমাইসা হাসপাতালে ভুল রক্ত পুশ করার অভিযোগে এক সিজার রোগীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার (১৯ অক্টোবর ) দিবাগত রাতে উপজেলার চাপাইর এলাকায়।

নিহতের নাম খাদিজা আক্তার (২৫)। তিনি চাপাইর গ্রামের জামির হোসেনের ছেলে আবির হোসেনের স্ত্রী পরিবারের অভিযোগ, শনিবার রাতে প্রসব ব্যথা নিয়ে খাদিজাকে রুমাইসা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নেন। তবে অপারেশনের পর অবস্থার অবনতি হলে তাকে ভুল রক্ত পুশ করা হয় বলে দাবি করেছেন স্বজনরা। পরে চিকিৎসাধীন অবস্থায় খাদিজার মৃত্যু হয়।

নিহতের স্বামী ও মা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ভুল চিকিৎসা ও অবহেলার অভিযোগ করেছেন। তাদের অভিযোগ, হাসপাতালের অব্যবস্থাপনা ও চিকিৎসকের অদক্ষতার কারণেই খাদিজার মৃত্যু হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

রোগীর স্বামী আবির হোসেন রাত প্রায় ৩টা ৪৫ মিনিটে সংবাদ মাধ্যমকে ফোনে ঘটনার বিস্তারিত জানানোর আগ্রহ প্রকাশ করেন। পরে সংবাদকর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মায়ের সাক্ষাৎকার নিলেও স্বামীর শারীরিক অবস্থার অবনতি থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে রুমাইসা হাসপাতালের ম্যানেজার তুহিনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন বলেন, ‘আমরা ঘটনাটি অবগত হওয়ার পর তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছি। কমিটির সদস্যরা আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন। এরপর ইউএনও মহোদয়কে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। দ্রুত তদন্ত করে দেখা হবে হাসপাতালের অনুমোদন আছে কিনা। প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে হাসপাতালটি সিলগালা করে দেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102