বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম:
কবিতাঃ নারীর জীবন মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

র‌্যাবের যৌথ অভিযানে ডিমলার ধর্ষণ মামলার মূল আসামি ঢাকায় গ্রেফতার

Coder Boss
  • Update Time : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৯০ Time View

 

মো. রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার, নীলফামারী

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) যৌথ অভিযানে নীলফামারীর ডিমলা উপজেলায় সংঘটিত চাঞ্চল্যকর ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান পলাতক আসামিকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বাংলাদেশ আমার অহংকার’ এই মূলমন্ত্রকে ধারণ করে র‌্যাব দীর্ঘদিন ধরে হত্যা, ধর্ষণ, ছিনতাইসহ গুরুতর অপরাধ দমনে নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
বাদীর এজাহার অনুযায়ী, ১৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডিমলা উপজেলার দোহলপাড়া গ্রামে ভিকটিমের নিজ ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে পলাতক আসামি মো. ফরিদুল ইসলাম (১৯)। পরে ভিকটিমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামি পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের মা পরদিন ১৪ সেপ্টেম্বর ডিমলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় মামলা দায়ের করেন (মামলা নং–১৩/২০২৫)। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।
পরবর্তীতে, মামলার পলাতক আসামিকে ধরতে র‌্যাব-১৩, রংপুর (সিপিসি-২, নীলফামারী) ও র‌্যাব-১, উত্তরা (সিপিসি-১) এর একটি যৌথ দল ১৮ অক্টোবর ২০২৫ তারিখ দুপুর আড়াইটার দিকে রাজধানীর দক্ষিণ বাড্ডা তিতাস রোড এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে তারা সফলভাবে আসামি মো. ফরিদুল ইসলামকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নীলফামারী জেলার ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102