বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া

নীলফামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দিশেহারা ক্ষতিগ্রস্ত- ৩ পরিবার

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১১৩ Time View

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী

নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের কুখাপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে ১১টার মধ্যে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের বাড়িগুলোয় ছড়িয়ে পড়ে এবং তিন পরিবারের সব ঘরবাড়ি ও আসবাবপত্র আগুনে পুড়ে যায়. শাহাজাহান ইসলাম, পিতা: আবু হোসাইন (ঘর ৫টি, গোয়ালঘর ১, রান্নাঘর ২)
মো. আতিয়ার, পিতা: নুর ইসলাম (ঘর ৫টি, গোয়ালঘর ১, রান্নাঘর ২)
মো. আবুল, পিতা: আহমদী (ঘর ৬টি, গোয়ালঘর ২, রান্নাঘর ১)
খবর পেয়ে উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চার ঘণ্টার চেষ্টায় দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে তিন পরিবারই সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। স্থানীয় এলাকাবাসীর মধ্যে শোক ও হতাশার ছায়া নেমে এসেছে। ঘটনাস্থল পরিদর্শনে যান স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, যিনি ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দিয়ে সরকারি সহায়তার আশ্বাস দেন।
এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও সামাজিক সংগঠনগুলো দুর্গত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
কুখাপাড়ার এই তিন পরিবারের পুনর্বাসনে এগিয়ে আসার আহ্বান জানিয়ে স্থানীয়রা বলেছেন, আপনার সামান্য সহযোগিতাই তাদের জীবনে নতুন আশার আলো জ্বালাতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102