বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

কবিতাঃ অনুরণন

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৬২ Time View

কলমেঃ আফসানা আক্তার

নিয়মের বিপরীতে এক উর্ধমুখী স্রোতে
চলেছি আমি একা,ভয়হীন প্রহরে,
সব নিয়ম ভাঙা কাচের মতো ঝরে পড়ে
অন্তরাত্মায় তবু স্বপ্নগুলো জ্বলে।

তারপর কি হবে, প্রশ্নের জেরবারে
উত্তরহীন দিনেরা থমকে থাকে দুয়ারে,
সময়ের বাঁধন ছিঁড়ে খুঁজে ফিরি আমি
অজানা মুক্তির এক নীরব জগতে।

নিকোটিনে উড়ে যায় সব উত্তর, থেকে যায় ধোঁয়া
মুহূর্তের আবেশে হারিয়ে যায় সব চাওয়া -পাওয়া,
মনে পড়ে সেইদিন, বিলি কাটা ক্ষণ
রসাতলে যায় কতো অদৃশ্য পণ।

বেশি কিছু নেই, তবু কম কিসে
এই না পাওয়া জীবনই রং ছড়ায় নিঃশ্বাসে,
না থাকবে যখন যায় চলে যাক
অবান্তর চিন্তারা সব মুক্তি খুঁজে পাক।

পৃথিবী জুড়ে নিঃস্তব্ধতার অনুরণন
শবদেহে শুরু হয়ে যায় তীব্র দহন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102