রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান

জগন্নাথপুরে জলবায়ু মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারাভিযান

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৭৭ Time View

 

নিকেশ বৈদ্য, জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে:

সুনামগঞ্জের জগন্নাথপুরে জলবায়ু মোকাবেলায় দিনব্যাপী প্রচারাভিযান কর্মসূচি পালন করা হয়েছে। “জলবায়ু সহনশীল মাছ চাষে, জীবন জীবিকায় সমৃদ্ধি আসে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে মৎস্যচাষী ও মৎস্যজীবি সম্প্রদায়ের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারাভিযান উপলক্ষ্যে আলোচনাসভা, প্রচার র‌্যালি, শিক্ষার্থীদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি-জগন্নাথপুর উপজেলা মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার উদ্যোগে আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে দিনব্যাপী এ প্রচারাভিযান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা ড.আল মিনা নুর। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরকত উল্লাহ এর সভাপতিত্বে ও ফিল এফএও ড.শফি উল্লার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মৎস্য উপ-পরিচালক আসাদুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.খালেদ সাইফুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমেদ। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, তাজ উদ্দিন আহমদ, মো.শাহজাহান মিয়া, রিয়াজ রহমান, শাহ ফুজায়েল আহমদ প্রমূখ। এ সময় উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা মৎস্যজীবি নারী-পুরুষ জনতা সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102