বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া

খুলনায় নতুনতারার ২০০ শ তম সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৭৮ Time View

 

খুলনা অফিস:-

“গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান” শ্লোগানে নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা আয়োজিত নতুনতারা’র সোমবারের সাপ্তাহিক ‘২০০শ তম’ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে ২৭ অক্টোবর ২০২৫, সোমবার, সন্ধ্যা ৭ টায় নতুনতারা ভবন খুলনায়। কেন্দ্রীয় কো চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর সন্দীপক মল্লিক। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় জাতীয় উপদেষ্টা কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু। বিশেষ অতিথি ছিলেন নতুনতারা মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ সংসদ এর কেন্দ্রীয় জাতীয় উপদেষ্টা নাগরিক নেতা ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন নতুনতারা’র প্রতিষ্ঠাতা মহাপরিচালক কবি ও সাংবাদিক সাইফুর মিনা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য কবি ও সাংবাদিক ফরহাদ কাদির, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোঃ আকরাম হোসেন মল্লিক, ঢাকা থেকে আগত ‘আলো মিডিয়া গ্রুপ’ এর প্রতিষ্ঠাতা পরিচালক আহমেদ হোসাইন ছানু, সাপ্তাহিক নতুনতারা’র সাহিত্য সম্পাদক মোঃ রহমত আলী, ফুলতলা উপজেলা কমিটির প্রধান সমন্বয়ক সরদার আব্দুল আজিজ, রুপসা সাহিত্য সংগঠন এর সভাপতি বদিউল আলম চৌধুরী প্রমুখ।

৩১ অক্টোবর নতুনতারা নৌভ্রমণ ও সাহিত্য সম্মেলন সফল করার লক্ষ্যে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করা হয় এবং উদযাপন কমিটি’র আহবায়ক শাখাওয়াৎ হোসেন স্বপন এর আশু সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন শেখ আবু আসলাম বাবু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102