বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

ডোমারে পুরাতন ভূমি অফিস ভবনের নিলাম সম্পন্ন

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৭৫ Time View

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার, নীলফামারী

নীলফামারীর ডোমার উপজেলার ১০ নং হরিনচরা ইউনিয়নে অবস্থিত পুরাতন ভূমি অফিস ভবনের নিলাম স্বচ্ছতা ও শৃঙ্খলার মধ্য দিয়ে শেষ হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই নিলাম কার্যক্রম পরিচালনা করেন উপজেলা প্রকৌশলী ফিরোজ আলম।
নিলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিনচরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল রানা, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মোট পাঁচজন অংশগ্রহণকারী দরপত্র জমা দেন, যার মধ্যে স্থানীয় ব্যবসায়ী মাসুদ রানা ৫৩ হাজার ৫০০ টাকা প্রস্তাব করে সর্বোচ্চ দরদাতা হিসেবে নির্বাচিত হন।
উপজেলা প্রকৌশলী ফিরোজ আলম জানান, “নির্ধারিত নিয়ম অনুযায়ী নিলামটি সম্পূর্ণ স্বচ্ছভাবে পরিচালিত হয়েছে। সর্বোচ্চ দরদাতা মাসুদ রানাকে প্রাথমিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
ইউপি চেয়ারম্যান রাসেল রানা বলেন, “পুরাতন ভবনটি দীর্ঘদিন ব্যবহারহীন অবস্থায় ছিল। অবশেষে এটি নিলামের মাধ্যমে বিক্রয় হওয়ায় প্রশাসন ও স্থানীয়দের মধ্যে সন্তোষের পরিবেশ সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের মতে, এ ধরনের উন্মুক্ত ও জবাবদিহিমূলক নিলাম সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করবে এবং প্রশাসনের প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102